Mamata Banerjee: দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীরা, নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জরুরি নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় দানার দাপটে ক্ষয়ক্ষতির হিসেব নিকেষ করতে নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাষিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দানার দাপটে । তাই জেলাশাসকদের চাষিদের ক্ষয়ক্ষতির হিসেব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দুর্যোগে একজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বিধায়কদেরও এলাকার বাসিন্দাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘূর্ণিঝড় দানার দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাষের। পাকা ধানের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। চাষিদের মাথায় হাত। মুখ্যমন্ত্রী সেকারণে কৃষি দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন কোথায় কতটা ক্ষতি হয়েছে চাষের তার যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন জায়গায় বেশি চাষের ক্ষতি হয়েছে সেসব তথ্যও তলব করেছেন তিনি।
ঘূর্ণিঝড় দানার দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাষের। পাকা ধানের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। চাষিদের মাথায় হাত। মুখ্যমন্ত্রী সেকারণে কৃষি দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন কোথায় কতটা ক্ষতি হয়েছে চাষের তার যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন জায়গায় বেশি চাষের ক্ষতি হয়েছে সেসব তথ্যও তলব করেছেন তিনি।
এই অকাল বর্ষণের কারণে অনেক জায়গায় ডেঙ্গির প্রকোপ বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। সেকারণে গ্রামাঞ্চল থেকে শহর-শহরতলী সর্বত্র ডেঙ্গি নিয়ে বিশেষ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজি চাষেও বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। চাষীদের কাছ থেকে সব তথ্য সঠিক ভাবে সংগ্রহ করে রাজ্য সরকারকে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। কোথাও কাঁচাবাড়ি ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্যোগ কেটে যাওয়ার ৪৮ ঘণ্টা পরে ফিল্ড সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ক্ষতিগ্রস্ত যাতে সাহায্য থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখতে বলা হয়েছে। বাংলা শস্য বিমার টাকা সরাসরি চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে সেদিকে নজর দিতে বলা হয়েছে।
বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে প্রবল বর্ষণে বিপুল চাষের ক্ষতি হয়েছে এই ঝড়বৃষ্টিতে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। শস্য বিমার টাকা দেওয়ার সময়সীমা আরো বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications