এজেন্সি প্রয়োগ নিয়ে একাট্টা হচ্ছে বিরোধীরা, দিল্লিতে অবিজেপি দলের বৈঠকে যোগ দিতে পারেন মমতাও

ইডি-সিবিআইয়ের দফায় দফায় তল্লাশির ঘটনায় একজোট হচ্ছে অবিজেপি দলগুলি

বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে একের পর এক এজেন্সি প্রয়োগ করে চলেছে মোদী সরকার। এরই প্রতিবাদে সরব হয়েছেন অবিজেপি দলগুলি। এবং একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছে তারা। দিল্লিতে এই নিয়ে একজোট হয়ে বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি। সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতেও যেতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এজেন্সি প্রয়োগ নিয়ে একাট্টা বিরোধীরা

এজেন্সি প্রয়োগ নিয়ে একাট্টা বিরোধীরা

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অবিজেপি দলের নেতাদের বাড়িতে ইডি-সিবিআই তল্লাশি চালাচ্ছে। প্রথমে কংগ্রেসের ঘরে হানা দিয়েছিল ইডি সিবিআইয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বর থেকে শুরু করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে পর্যন্ত ইডি তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে। তারপরে আবার আম আদমি পার্টির নেতাদের বাড়িতেই ইডি-সিবিআই তৎপরতা শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। তারপরেই আবার তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতেও একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি-সিবিআই

প্রধানমন্ত্রীকে চিঠি ৯টি রাজনৈতিক দলের

প্রধানমন্ত্রীকে চিঠি ৯টি রাজনৈতিক দলের

গত সপ্তাহেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে ইডি-সিবিআই তৎপরতার বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছে। রাজনৈতিক স্বার্থে এজেন্সি প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। যা সুস্থ রাজনীতির অংশ নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেই রাজনৈতিক দলগুলির মধ্যে কংগ্রেস, আমআদমি পার্টির পাশাপাশি তৃণমূল কংগ্রেস, ডিএমকে, টিআরএসও ছিল। তারা একজোট হয়ে চিঠি দিয়েছেন।

 ৯ রাজনৈতিক নেতার চিঠি

৯ রাজনৈতিক নেতার চিঠি

শুধু ৯ রাজনৈতিক দল নয় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছিেলন ৯ রাজনৈতিক দলের প্রধানরাও। সেই তালিকায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই চিঠিতে সই করেছিলেন। এর থেকেই স্পষ্ট যে সব রাজনৈতিক দলগুলি এজেন্সি প্রয়োগের বিরোধিতায় একাট্টা হতে শুরু করেছে। সেই চিঠিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদ জানানো হয়েছিল। সেই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্বশর্মার মত দুর্নীতি গ্রস্ত নেতাদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

দিল্লি যেতে পারেন মমতা

দিল্লি যেতে পারেন মমতা

আগামী সপ্তাহে দিল্লিতে এজেন্সি প্রয়োগের বিরোধিতায় দিল্লিতে একজোট হচ্ছে অবিজেপি দলগুলি। আম আদমি পার্টির পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামী সপ্তােহ তিন দিনের দিল্লি সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবিজেপি দল গুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের প্রতিবাদে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+