Mamata Banerjee: 'সময় দিলে ভালো, না হলে যা করার করব', মোদীকে বার্তা মমতার

Mamata Banerjee: বকেয়ার দাবিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বকেয়া নিয়ে গত কয়েকমাস ধরে লড়াই চালাচ্ছে তৃণমূল। এমনকি বকেয়া চেয়ে দিল্লিতে ধর্না দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এখনও রাজ্যের এখনও বকেয়া টাকা মেটায়নি কেন্দ্র। এবার এই ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি (Mamata Banerjee)। আর সেই সময় চেয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। আজ শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বকেয়ার দাবিতে দিল্লি যাওয়ার কথা জানান।

Mamata Banerjee

বলেন, বেশ কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়ে চিঠি দিয়েছি। ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বরের মধ্যে একদিন যাতে তিনি সময় দেন সেই আবেদন চিঠি জানানো হয়েছে বলে জানান মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee)। তবে সময় দিলে ভালো, না হলে যা করার করব বলে কার্যত বার্তা দেন তিনি।

তবে ঠিক করবেন সে বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন আরও বলেন, বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

এমনকি জিএসটির টাকাও রাজ্য থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না বলে ফের একবার অভিযোগ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের কোনও প্রকল্প যে বন্ধ হয়ে যায়নি তা ফের একবার মনে করিয়ে দেন তিনি।

বলে রাখা প্রয়োজন, ১০০ দিনের বকেয়া সহ একাধিক দাবিতে দিল্লি যান কয়েকশ তৃণমূল নেতা-কর্মী। যান খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাগাতার ধর্না-আন্দোলনের পরে সেখান থেকে কার্যত খালি হাতেই ফেরেন অভিষেক। যদিও বুঝিয়ে দেন, হাল ছাড়েননি তাঁরা।

আগামিদিনে দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড। এমনকি মমতাও দিল্লিতে গিয়ে ধর্নায় বসার ইঙ্গিত দিয়েছিলেন। এই অবস্থায় দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। আর এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হলে কি ধর্নায় বসবেন তিনি? জোর চর্চা রাজ্য-রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+