Odisha Train Accident: ভয়াবহ দুর্ঘটনার পরেই বাড়িয়েছেন সাহায্যের হাত! ঘটনাস্থলে যেতে পারেন মমতা

Odisha Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। এমনকি খেলনার মতো দুমড়ে-মুড়চে যাওয়া বগিগুলির মধ্যে এখনও আটকে বহু দেহ। তবে সময় যত এগোচ্ছে তত মানুষের বেচে থাকার সম্ভাবনা কমছে।

যদিও ঘটনার পর থেকে লাগাতার চলছে উদ্ধারকাজ। যদিও শুক্রবার ঘটনার পরেই ওডিশা সরকারকে সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনিও প্রতি নিয়ত ওডিশা সরকার এবং রেলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই জানিয়েছেন।

ঘটনাস্থলে যেতে পারেন মমতা

রাতেই ঘটনাস্থলে রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন এবং মন্ত্রী মানস ভুঁইয়াকে যাওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো গভীর রাতে সেখানে পৌঁছন। গোটা পরিস্থিতিতে দলনেত্রীকে তাঁরা জানিয়েছেন বলেই জানা গিয়েছেন। দোলা সেন জানিয়েছেন, ভয়ঙ্কর দুর্ঘটনায় আমরা স্থম্ভিত।

আজ শনিবার ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রাতেই জানান সাংসদ। একই সঙ্গে উদ্ধারকারী দল, ডাক্তার, এ্যাম্বুলেন্স পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সাহায্য করছে সেই কথাও উঠে আসে তাঁর কথায়। অন্যদিকে মানস ভুঁইয়া জানিয়েছেন, দীর্ঘ জীবনে এমন দুর্ঘটনা দেখিনি। ভাবতেই পারছি না যে কতটাই ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তবে বাংলা থেকে কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি মন্ত্রী।

তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে যা জানা যাচ্ছে তাতে হেলিকপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যেতে পারেন। সকাল ১০ টায় ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আজ শনিবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসবেন তিনি। অন্যদিকে শনিবার সকালেই ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কেরও পৌঁছানর কথা রয়েছে। সম্ভবত তাঁর সঙ্গে দেখা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে সকালেই পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা এলাকা সরজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, প্রথমে উদ্ধারকাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত যাতে মানুষকে চিকিতসা পরিষেবা দেওয়া যায় সেই বার্তা দেওয়া হয়েছে মন্ত্রীর তরফে। এমনকি উচ্চ পর্যায়ের যে তদন্তের কথা রাতেই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

অন্যদিকে সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+