Mamata Banerjee: দিল্লি সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠক হতে পারে মোদীর সঙ্গেও
Mamata Banerjee: আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জন্য দিল্লি সফরে যেতে পারে। আর তা হলে লোকসভা নির্বাচনের পর সম্ভবত এটাই প্রথম রাজধানী সফর হতে চলেছে তাঁর। যা খবর, আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই সম্ভবত দিল্লি সফরে যাচ্ছেন প্রশাসনিক বৈঠক।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে দিল্লি সফরে 'ইন্ডিয়া জোটে'র একাধিক নেতার সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এমনকি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গেও দেখা হতে পারে।

সম্প্রতি মুম্বই সফরে গিয়ে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এরপরেই রাজধানীর বুকে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বৈঠক হলে তা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী ২৩ এপ্রিল আর্থিক বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর ২৭ জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। মূলত সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যা খবর, ২৫ জুলাই সন্ধ্যায় দিল্লিতে পৌঁছতে পারেন তিনি। রাজধানী পৌঁছেই ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক হতে পারে। তবে কখন কোন বৈঠক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অন্যদিকে সংসদে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে পারেন নেত্রী (Mamata Banerjee)।এরপর ২৭ তারিখ বিকেলে নীতি আয়োগের বৈঠক হবে। সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৮ তারিখ কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।
যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে নবান্নের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত বকেয়া নিয়ে ফের একবার সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও শেষমেশ এই বৈঠক হয় কিনা সেদিকেও নজর রয়েছে।
বলে রাখা প্রয়োজন, এর আগে ২০২২ সালে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকে বলতে দেওয়া হয়নি বলে সরব হন।এরপর ২০২৩ সালের নীতি আয়োগের বৈঠক হলেও তাতে যোগ দেননি প্রশাসনিক প্রধান। শুধু তিনিই নয়, একাধিক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাতে যোগ দেননি।












Click it and Unblock the Notifications