SIR ফর্ম ভর্তি গাড়ি আটক! ঘটনা কী? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? নিন্দা জানিয়ে তোপ দাগলেন মমতা, ফাঁস করলেন তথ্য

SIR-এর ৭ নম্বর আপত্তি ফর্ম বোঝাই করা একটি গাড়ি আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরে ওই গাড়িটি পুলিশের হাতে তুলে দেন তৃণমূল কর্মীরা। আর এই ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR

মুখ্যমন্ত্রীর অভিযোগ যে, পরিকল্পিত ভাবে প্রকৃত ভোটারদের নাম কাটার চেষ্টা চলছে। তিনি দাবি করেন যে, মালদহ, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলা থেকে একসাথে বিপুল সংখ্যক আপত্তি ফর্ম সরানো হয়েছে। মমতার বক্তব্য, "গাড়ির ভিতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গিয়েছে। সমস্ত কিছু ডিলিট করার জন্য। প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলার জন্য। মালদহেও বিজেপি নেতারা নিজেরা গিয়েছিল। সেটা আপনারা জানতেই পারতেন না। ফাইলের পর ফাইল, বস্তার পর বস্তা কাগজ। এটা মানুষের অধিকার চুরি, গণতন্ত্র চুরি। বাঁচতে দিচ্ছে না মানুষকে।" তিনি একে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করেছেন।

এই পরিস্থিতিতে প্রশাসন এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। বিএলও, এসডিও এবং থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সন্দেহজনক অথবা অনুমোদনহীন নথি পাওয়া গেলেই তা বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।

এ ছাড়াও ভোটের আগে ভিনরাজ্য থেকে লোক আনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন যে, "রাজ্যের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখাই প্রশাসনের প্রথম দায়িত্ব।"

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন যে, তৃণমূল এসআইআর প্রক্রিয়া নিয়েই আপত্তি তুলছে। তাঁর দাবি, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্যে এসে পরিস্থিতিও খতিয়ে দেখা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+