১০৪ পুরসভার চেয়ারম্যানের নাম চূড়ান্ত করলেন মমতা! ত্রিশঙ্কু পুরসভা নিয়ে বাড়ছে চাপ
গত কয়েকদিন আগেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হয়েছে। যার মধ্যে ১০৪ পুরসভাতেই জয়জয়কার তৃণমূলের। চলতি মাসের দুই তারিখ ফলাফল প্রকাশের পর থেকেই দেখা যায় একের পর এক পুরসভার দখল যাচ্ছে তৃণমূলের দিকেই। শেষমেশ একটি পুরসভা বামেদের দখলে
গত কয়েকদিন আগেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হয়েছে। যার মধ্যে ১০৪ পুরসভাতেই জয়জয়কার তৃণমূলের। চলতি মাসের দুই তারিখ ফলাফল প্রকাশের পর থেকেই দেখা যায় একের পর এক পুরসভার দখল যাচ্ছে তৃণমূলের দিকেই। শেষমেশ একটি পুরসভা বামেদের দখলে, ১০৪টি তৃণমূলের দখলে যায়। বাকি তিনটিতে অবশ্য ফলাফল অবশ্য ত্রিশঙ্কু হয়েছে।

কিন্তু যে ১০৪ পুরসভায় জয় পেয়েছে তৃণমূল সেখানে সপ্তাহ ঘুরতে চললেও এখনও বোর্ড গঠন হয়নি। এমনকি চেয়ারম্যান কে হবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, ১০৪ পুরসভার চেয়ারম্যানের নাম চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি এই বিষয়ে বৈঠক বসেন তিনি।
সেখানেই পুরসভার চেয়ারম্যানের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন নেত্রী। এমনটাই তৃণমূল সুত্রের খবর। তবে সেই তালিকা চূড়ান্ত করার আগে বেশ কয়েকটি ক্ষেত্রে নাম পরিবর্তন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত ক্রস চেক করেই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে।
মূলত অভিজ্ঞতার ভিত্তিতে কেমন কি কাজ করতে পারে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। আর তা নেওয়ার পরেই ১০৪ পুরসভায় চেয়ারম্যানের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী সোমবার ১০৪ পুরসভার চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
তবে এই বিষয়ে কিছুটা সাবধানীভাবেই চলছে শাসকদল। এমনটাই মনে করা হচ্ছে। কারণ প্রার্থী তালিকা নিয়ে কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি তৃণমূল কংগ্রেসকে।
বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে প্রার্থী পছন্দ-অপছন্দ নিয়ে। ফলে এবার চেয়ারম্যান নিযুক্ত করা নিয়েও অনেকটাই ভেবে চিন্তে এগোচ্ছে শাসকদল। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে ত্রিশঙ্কু হওয়া পুরসভাগুলিকে নিয়ে নতুন বিড়ম্বনা তৈরি হয়েছে।
এবার পুরসভা নির্বাচনে তিনটি পুরসভা ত্রিশঙ্কু হয়। যেমন ঝালদা, বেলডাঙা এবং এগরা পুরসভাও ত্রিশঙ্কু হয়েছে। যেমন ঝালদা পুরসভায় ১২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এবং কংগ্রেস পাঁচটি করে ওয়ার্ড পায়। দুটি ওয়ার্ডের ক্ষমতায় যায় নির্দলদের হাতে। কার্যত বাকি দুই পুরসভাতেও ছবিটা এক।
যদিও নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করার প্রস্তুতি নিচ্ছিল জেলা তৃণমূল। কিন্তু সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দলদের নিয়ে কড়া বার্তা দিয়েছেন। নির্দলদের সঙ্গে যোগাযোগ রাখলে দল থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এই অবস্থায় এই পুরসভা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যদিও বিষয়টি জেলা নেতৃত্বের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এদিন তৃণমূল নেতৃত্বও কিছু জানাননি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications