রাজ্যে পরবর্তী লকডাউন নিয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত, টুইটে জানাল স্বরাষ্ট্র দফতর

রাজ্য তথা দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউন শেষ হতে চলেছে ৩১ মে। তার পরে কোন ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা।

রাজ্য তথা দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউন শেষ হতে চলেছে ৩১ মে। তার পরে কোন ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা। রাজ্য সরকারের দাবি, সেই বৈঠকে মুখ্যসচিব রাজ্যের তরফে লকডাউন বাড়ানো নিয়ে কোন সিদ্ধান্তের কথা জানাননি।

রাজ্যের অবস্থান

রাজ্যের অবস্থান

বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, লকডাউন বাড়ানো নিয়ে রাজ্য সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। কিংবা কী হওয়া উচিত সেই সম্পর্কেও অবস্থান জানায়নি। রাজ্যের মুখ্যসচিব কোনও প্ল্যাটফর্মে এই নিয়ে কোনও মত প্রকাশ করেননি বলেও জানানো হয়েছে।

যে খবর বেরিয়েছিল বৃহস্পতিবার

যে খবর বেরিয়েছিল বৃহস্পতিবার

আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, লকডাউন এখনই তুলতে চায় না রাজ্য সরকার। পাশাপাশি লোকাল ট্রেন চালানোর পক্ষেও নয় তারা। কেননা রাজ্য সরকার মনে করছে, লোকাল ট্রেন চালু হলে সামাজিক দূরত্ব বজায় থাকবে না। ফলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ার জেরে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। এই খবর প্রকাশিত হয়েছিল বৃহস্পতিবার।

লকডাউন নিয়ে কেন্দ্রের বৈঠক

লকডাউন নিয়ে কেন্দ্রের বৈঠক

মুম্বই, চেন্নাই, দিল্লি, নিউ দিল্লি, আহমেদাবাদ, থানে, পুনে, হায়দরাবাদ, কলকাতা, হাওড়া, ইন্দোর, জয়পুর, জোধপুর, চেঙ্গালপাট্টু, থিরুভাল্লুরের মিউনিসিপ্যাল কমিশনারদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা। এইসব জেলাগুলির জেলাশাসকরাও বৈঠকে হাজির ছিলেন বলে জানা গিয়েছে।
বৈঠকে হাজির ছিলেন রাজ্যগুলির মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+