বিজেপি রাতের বেলায় ফোন করছে, দলনেত্রী মমতার গুরুত্বপূর্ণ অবস্থান ২০২১ নির্বাচনের আগে

বিজেপি রাতের বেলায় ফোন করছে, মমতার গুরুত্বপূর্ণ অবস্থান ২০২১ নির্বাচনের আগে

বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দলবদলের খেলা জমে উঠেছে। বিজেপি চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে। মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির উদ্দেশ্যে। একুশে জুলাই হলেই বড়সড় ভাঙন হয়। এদিন ভাঙন না হলেও ভাঙন রুখতে এবং ভাঙনের পাল্টা ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন মমতা।

বিজেপির ফোন আসছে, জানালেন মমতা

বিজেপির ফোন আসছে, জানালেন মমতা

মমতা বলেন, বিজেপি রাতের বেলা হলেই ফোন করছে। তৃণমূল নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি আর ভাঙাতে পারবে না তৃণমূলকে। মমতা আহ্বান জানালেন, বিজেপির চক্রান্ত রুখে দিন। বিজেপির ফোন কেউ আমল দেবেন না। কেননা বিজেপিতে গেল জীবন-জীবিকা সব যাবে। মানুষ সর্বস্ব হারাবে।

ভুল করে তৃণমূল ছাড়লে ফিরে আসুন

ভুল করে তৃণমূল ছাড়লে ফিরে আসুন

এরপরই পাল্টা বিজেপিকে ভাঙার বার্তা দিলেন তিনি। তিনি বলেন, যাঁরা ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছেন, তাঁরা তৃণমূলে ফিরে আসুন। তিনি প্রকারান্তরে মুকুল-শুভ্রাংশু, সব্যসাচী-অর্জুনদের বার্তা দিলেন তৃণমূলে ফিরে আসার। তিনি বলেন, ভুল করে তৃণমূল ছেড়ে গিয়ে থাকলে আর মুখভার করে থাকবে না, চলে আসুন তৃণমূলে।

লোভ দেখিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা

লোভ দেখিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা

২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে ভেঙে শক্তিশালী হয়ে উঠেছিল বিজেপি। ভাঙনের খেলা চালিয়ে তৃণমূলকে পিছন থেকে ছুরি মেরেছিল। এবার তৃণমূল খুব সাবধানী। কোনওমতেই বিজেপিকে ফাঁকা জমি দিচ্ছে না। তৃণমূলে ফোন আসছে বিজেপি নেতাদের। লোভ দেখিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজেপি শুধু ভাঙতে জানে

বিজেপি শুধু ভাঙতে জানে

মমতা জানেন, তৃণমূলের কিছু বিশ্বাসঘাতকদের কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই অভিসন্ধি এবার মাঠে মারা যাবে। কেউ তৃণমূল ছেড়ে যাবে না। কারণ তাঁরা জানেন, তৃণমূলই একমাত্র মানুষের সঙ্গে থাকে, মানুষের জন্য কাজ করে। আর বিজেপি শুধু ভাঙে। ভাঙন ছাড়া ওরা কোনও ভাষা জানে না।

কংগ্রেস-সিপিএমকেও আহ্বান মমতার

কংগ্রেস-সিপিএমকেও আহ্বান মমতার

তাই বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেস নেতাদেরও তিনি আহ্বান জানান তৃণমূলে আসার জন্য। মমতার সাফ কথা, কংগ্রেস-সিপিএমে থেকে ভোট ভাগাভাগি করে বিজেপির শক্তি বাড়াবেন না। আপনারাও তৃণমূলে চলে আসুন। একসঙ্গে বিজেপিকে হারান। বিজেপিকে ক্ষমতায় আনা মানে বাংলার ক্ষতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+