কোন কোন পরিষেবায় ছাড়, রাজ্য বাজেটে আর্থিক-কর নীতির সংস্কারে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মেয়াদে সরকার গড়ার পর প্রথম বাজেটেই আর্থিক ও কর নীতির সংস্কার সাধনে জোর দিলেন। তিনি জিএসটি বা পণ্য পরিষেবা কর, পরিবহণ ক্ষেত্রে রোড ট্যাক্স, স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রাখের রাজ
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মেয়াদে সরকার গড়ার পর প্রথম বাজেটেই আর্থিক ও কর নীতির সংস্কার সাধনে জোর দিলেন। তিনি জিএসটি বা পণ্য পরিষেবা কর, পরিবহণ ক্ষেত্রে রোড ট্যাক্স, স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রাখের রাজ্য বাজেটে। দলিল, রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও বাজারদর হ্রাসের প্রস্তাব দেন তিনি।

পণ্য পরিষেবা করে ছাড়
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট বক্তৃতায় বলেন, জিএসটি কাউন্সিলের অনুমোদিত সংশোধনীগুলি কেন্দ্র ও রাজ্য উভয়কেই চালু করতে হয়। রাজ্য তা করতে প্রস্তুত। সেইমতো জিএসটি কাউন্সিল অনুমোদিত ১৪টি সংশোধনীর প্রস্তাব পেশ করছি। ফিনান্স বিলের মাধ্যমে এই ১৪টি সংশোধনী করা হবে।

পরিবহণ ক্ষেত্রে ছাড়ের প্রস্তাব
রাজ্য বাজেট বক্তৃতায় মমতা বলেন, করোনা মহামারীর কারমে অর্থনৈতিক বিপর্যয় এসেছে পরিবহণ ক্ষেত্রে। সেই কথা চিন্তা করে রাজ্য সরকার ২০২১-এর জানুয়ারি থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত ট্যাক্সে ছাড় দিয়েছিল। এখনও কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, ফলে এই কর ২০২১-এর ১ জুলাই থেকে ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব করার প্রস্তাব রাখছি।

স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়
এছাড়া স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, করোনা মহামারীর জেরে দেশে আর্থিক-মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্যও তার বাইরে নয়। ফলে মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে। তাই রাজ্য সরকার চায়, জমি-বাড়ি, ফ্ল্যাট ক্রয়-বিক্রয়, লিজ দেওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে।

দলিল ও রেজিস্ট্রেশনেও ছাড়
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে প্রযোজ্য স্ট্যাম্প ডিউটির হার ২ শতাংশ কমানোর প্রস্তাব করেন। এছাড়া সমস্ত ধরনের দলিল ও রেজিস্ট্রেশনেও বাজার দর ১০ শতাংশ হ্রাস করার প্রস্তাব দেন তিনি। ২০২১-এর ৩০ অক্টোবরের মধ্যে দলিল রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে এই দুটি সুবিধাই পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications