টুইটারে এলেন মমতা, প্রথম তিন ঘণ্টায় ফলোয়ার ছাড়াল দু'হাজার
কলকাতা, ১ জানুয়ারি: টুইটারে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম দিনে তিনি শুভেচ্ছাবার্তাও দিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ফেসবুকে রয়েছেন। ছবি, লেখা সব কিছু নিজেই পোস্ট করেন। এ বার টুইটারেও ব্যক্তিগত অ্যাকাউন্ট @MamataOfficial খুললেন। প্রথম টুইটটি তিনি করেছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। লিখেছেন, "আ নিউ ইয়ার। আ নিউ বিগিনিং ফর মি অন টুইটার।" টুইটারে যোগ দেওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ফলোয়ারের সংখ্যা ১৯০০ ছাড়িয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দু'টি টুইটার অ্যাকাউন্ট রয়েছে যা ২০১১ সালে খোলা হয়েছে। কিন্তু তা মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালানো হয়। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়ার টুইটার অ্যাকাউন্ট তো রয়েইছে।
A New Year. A new beginning for me on Twitter pic.twitter.com/hoDSlSe3ye
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2015 নববর্ষের শুভেচ্ছা ছাড়াও তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ১৬ বছর পূর্ণ করল। প্রসঙ্গত, ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের জন্ম হয়েছিল কংগ্রেস ভেঙে।
Today is the Foundation Day of AITC. We are 16+ now. My heartiest greetings and best wishes to Maa, Mati, Manush of Bengal
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2015 











Click it and Unblock the Notifications