রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়
৭৩ তম স্বাধীনতা দিবসের দিন বৃষ্টিভেজা সকালে ঘুম ভেঙেছে কল্লোলিনী তিলোত্তমা কলকাতার। আর এমন মেঘলা দিনে সাড়ম্বরে কলকাতার রেজ রোডে পালিত হল স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান।
৭৩ তম স্বাধীনতা দিবসের দিন বৃষ্টিভেজা সকালে ঘুম ভেঙেছে কল্লোলিনী তিলোত্তমা কলকাতার। আর এমন মেঘলা দিনে সাড়ম্বরে কলকাতার রেজ রোডে পালিত হল স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজির ছিলেন কলকাতা পুলিশ কমিশনর অনুজ শর্মা।

এদিন, জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠাব পর্ব। মুখ্যমন্ত্রী পদক তুলে দেন একাধিক আইপিএস অফিসারদের হাতে। এরপরই শুরু হয় প্রথা মাফিক কলকাতা বর্ণাঢ্য কুচকাওয়াচ। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। হাজির ছিলেন , মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যরা। উপস্থিত ছিলেন নির্মল মাজি থেকে ডেরেক ও ব্রায়ান, ব্রাত্য বসুরা। এদিন কলকাতা পুলিশের কুচকাওয়াচ ছাড়াও একাধিক মন্ত্রকের ট্যাবলোও রেড রোডে দেখা যায়।
এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলোও কলকাতার রাস্তায় উঠে আসে। অনুষ্ঠানে অংশ নেয় কন্যাশ্রী, সবুজসাথী, ক্রীড়া দফতর তেকে তথ্য ও সংস্কৃতি বিভাগের বর্ণাঢ্য ট্যাবলো।
[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]












Click it and Unblock the Notifications