Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোভিড বিধি অমান্য করছেন মমতা! কমিশনে নালিশ বঙ্গ বিজেপির, 'ষড়যন্ত্র' নিয়ে বিস্ফোরক দিলীপ

হাতে আর মাত্র কয়েকটা দিন! ফের একবার ভোটের লড়াই দেখবে বাংলার মানুষ। যাদের মধ্যে প্রধান মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য বলছে ভবানীপুরে অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জায়গা ছাড়ত

হাতে আর মাত্র কয়েকটা দিন! ফের একবার ভোটের লড়াই দেখবে বাংলার মানুষ। যাদের মধ্যে প্রধান মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য বলছে ভবানীপুরে অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জায়গা ছাড়তে নারাজ বিজেপিও। ভবানীপুরে তৃণমূল নেত্রীকে টক্কর দিতে তৈরি বঙ্গ বিজেপি।

বিজেপিকে হারাতে কাজ করছে পুলিশ, বিস্ফোরক দিলীপ

কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। আর এই অবস্থায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

নজরে ভবানীপুর উপ নির্বাচন। গত কয়েকদিন আগে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরেই তথ্য গোপন করার অভিযোগ তোলে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়।

শুধু তাই নয়, এই মর্মে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলেরও দাবি জানান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। আর সেই রেশ কাটতে না কাটতে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি। তাঁর বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের অভিযোগ, গত কয়েকদিন আগে একেবারে দলবদল নিয়ে গুরুদ্বারে প্রচারে যান তৃণমূল প্রার্থী মমতা। আর সেখানেই কমিশনের বেঁধে দেওয়া নিয়মকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে রিটার্নিং অফিসারকে নালিশ বিজেপি নেতৃত্বের।

অন্যদিকে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের বিরুদ্ধে কোভিড বিধি অমান্য করার অভিযোগ। আর এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। অভিযোগে বলা হয় যে, ঢাক বাজিয়ে, ধুনোচি নাচ নেচে কোভিড বিধিকে অমান্য করা হয়েছে। বহু মানুষকে নিয়ে গিয়ে প্রিয়াঙ্কা মনোনয়ন জমা দিয়েছেন বলেও অভিযোগ। তৃণমূলের তরফে এহেন অহিজগ সামনে আসার পরেই প্রিয়াঙ্কাকে শোকজ করে কমিশন। এবার সেই বিতর্কে জড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে এদিন দিলীপ ঘোষ প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের পাশে দাঁড়িয়েছেন। তাঁর স্পষ্ট দাবি, বিজেপি উপনির্বাচনের প্রচারে কোনও বিধিভঙ্গ করেনি। বরং বিধি মেনেই প্রচার করছে বিজেপি। উলটে বিজেপির রাজ্য সভাপতির দাবি, 'পুলিশ জোর করে বিজেপিকে হারানোর চেষ্টা করছে।' কার্যত ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির মুখে।

একগুচ্ছ লোককে নিয়ে তৃণমূল প্রচার চালাচ্ছেন। নেতা-মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছেণ সেক্ষেত্রে কোভিড বিধি অমান্য হচ্ছে না? প্রশ্ন দিলীপ ঘোষের।

অন্যদিকে অজানা জ্বর নিয়েও রাজ্যকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুই স্বীকার করেন না। এরপর দেখা যায় শ্মশানের চিতা চলছে। শুধু তাই নয়, দিলীপের তোপ, করোনা থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কিছু স্বীকার করেননি তিনি। এবারও করছেন না। পরবর্তীকালে সত্য সামনে আসবে বলে মনে করেন দিলীপ ঘোষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+