মমতা আর সততার প্রতীক নন! ডেলোর বৈঠক নিয়ে মমতার বিরুদ্ধে ফের বিস্ফোরক মুকুল রায়
দিন কয়েকের মধ্যে ফের ডেলোর বৈঠক নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন সারদা, রোজভ্যালির থেকে সবথেকে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েকের মধ্যে ফের ডেলোর বৈঠক নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন সারদা, রোজভ্যালির থেকে সবথেকে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুকুল রায়ের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ করতে পারেন সারদ-নারদায় তিনি জড়িত তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। ধূপগুড়িতে দলীয় প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে সভায় এসব কথা বলেন মুকুল রায়।

ডেলোর বৈঠকের অন্যমত সাক্ষী তিনিই
ডেলোর বৈঠকের সাক্ষী তিনিই। মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে কথা হয়েছিল সুদীপ্ত সেনের। পরে গৌতম কুণ্ডুর। সূত্রের খবর অনুযায়ী, ধূপগুড়ির সভায় এমনটাই জানিয়েছেন মুকুল রায়। দুজনকেই কাগজ ও টিভি চ্যানেল তৈরি করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন মুকুল রায়। সেই কাগজ
ও টিভি চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে বন্দনা করবে। কটাক্ষ করেছেন মুকুল রায়।

'সবথেকে বেশি সুবিধা ভোগী মমতা'
সারদা, রোজভ্যালি বন্ধ হয়ে গিয়েছে। বহু মানুষ টাকা পায়নি। তবে এর মধ্যে থেকে সব থেকে বেশি সুবিধা যদি কেউ পেয়ে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির সভা থেকে এমনটাই অভিযোগ করেছেন মুকুল রায়।

'চোরকে তাড়াতে ডাকাত'
বাংলায় গণতন্ত্র ফেরত আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দিয়েছিলেন তিনি। এমনটাই সাফাই দিয়েছেন মুকুল রায়। তবে তাঁর আক্ষেপ, চোরকে তাড়াতে ডাকাত আনা হয়েছে। তিনি বলেন, মমতার আর সততার প্রতীক নন। কেননা কালীঘাটেই মমতা পরিবারের হাতে রয়েছে ৩৫ টি প্লট। ধূপগুড়ির সভায়
অভিযোগ করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications