জাতীয় রাজনীতিতে পুরানো সেনাপতিকেই ভরসা! মুকুল রায়কে সঙ্গে নিয়েই দিল্লি যাত্রা মমতার
গত কয়েকদিন ধরেই রাজনৈতিকমহলের জোর জল্পনা ছিল যে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবিজেপি সমস্ত রাজনৈতিকদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যথেষ্ট
গত কয়েকদিন ধরেই রাজনৈতিকমহলের জোর জল্পনা ছিল যে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবিজেপি সমস্ত রাজনৈতিকদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সেই মতো আজ সোমবার দিল্লি উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচী নিয়ে তাঁর এই সফর। তবে তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরে তাঁর সফরসঙ্গী হয়েছেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হতে পারেন তাঁর পুরানো সেনাপতি! এমনটাই গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। কার্যত শেষমেশ সত্যি করেই মুকুলও দিল্লি চললেন মমতার সঙ্গে। এমনটাই সূত্রের খবর।
বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। তাঁর দলবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটাই তাঁর প্রথম সফর। কিন্তু হঠাত মুকুল রায়কে কেন দিল্লি উড়ে গেলেন তা নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে।
তবে রাজনৈতিকমহলের মতে, জাতীয় রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে মুকুল রায়ের। বিজেপিতে থাকাকালীন একাধিক দিল্লিতে সময় কাটিয়েছেন মুকুল। জাতীয় রাজনীতিতে আরও বেশি করে অভিজ্ঞ হয়েছেন। শুধু তাই নয়, তৃণমূলে থাকাকালীনও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি সফর করেছেন মুকুল রায়।
শুধু তাই নয়, জাতীয় রাজনীতিতে একাধিকজনের সঙে তাঁর ভালো সম্পর্ক। শুধু তাই নয়, ২৪ এর লক্ষ্যে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সমস্ত অবিজেপি জোটের সগে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এই অবস্থায় মুকুল রায়ের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইছেন মুকুল। এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল।












Click it and Unblock the Notifications