মমতাই ভরকেন্দ্র তৃণমূলের, অভিষেক-পিকেরা নন! বোঝাল একুশের প্রার্থী তালিকা
একুশে তৃণমূলের প্রার্থী তালিকা বুঝিয়ে দিল তৃণমূলের রাশ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। মমতার হাত বদল হয়ে তৃণমূলের রাশ অভিষেক-পিকের হাতে চলে গিয়েছে বলে যে প্রচার এতদিন বিদ্রোহী নেতারা করে এসেছেন, তা ভুল।
একুশে তৃণমূলের প্রার্থী তালিকা বুঝিয়ে দিল তৃণমূলের রাশ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। মমতার হাত বদল হয়ে তৃণমূলের রাশ অভিষেক-পিকের হাতে চলে গিয়েছে বলে যে প্রচার এতদিন বিদ্রোহী নেতারা করে এসেছেন, তা ভুল। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ প্রাধান্য এবং কর্তৃত্ব এখনও অটুট।

তৃণমূলের রাশ আছে মমতার হাতেই এখনও
তৃণমূল কংগ্রেসের রাশ পিকে-অভিষেক হাতে চলে গিয়েছে বলে অভিযোগ করে দল ছেড়েছেন অনেকে। শুভেন্দু অধিকারী স্বয়ং এই অভিযোগ করেছিলেন। কিন্তু ২০২১-এর প্রার্থী ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল তৃণমূলের রাশ আছে মমতার হাতেই। বিশেষ কিছু ক্ষেত্রে প্রশান্ত কিশোরের পরামর্শ শুধু নিয়েছেন মমতা।

পিকের পরামর্শ মানা হয়েছে, সিদ্ধান্ত মমতার
প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে কিছু ক্ষেত্রে বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। কিন্তু সেটুকুই যা। এর বাইরে মমতাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটা ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতেই প্রার্থী তালিকা নিরূপণ করেছেন। যেমন বাদ দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা-নেত্রীদের, তেমনই অভিষেকের গড়েও তিনি অভিজ্ঞ মুখকে এনেছেন।

ঘনিষ্ঠদের সরিয়েও অভিজ্ঞ প্রার্থী বহু ক্ষেত্রে
ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর জায়গায় মমতার বন্যোরেপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী পান্নালাল হালদারকে প্রার্থী করা হয়েছে। আবার সোনালী গুহর জায়গায় আনা হয়েছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোহন নস্করকে। প্রার্থী করা হয়েছে অশোক দেবকেও, যাঁরা অভিষেক শিবিরের নন।

মমতা বন্যোষেপাধ্যায়ের অনুমোদনই শেষ কথা
অনেকেই অভিষেকের কাছে দরবার করে পছন্দসই আসন বাগিয়ে নিতে চেয়ছিলেন। কিন্তু তা হয়নি। মমতা বন্যোই পাধ্যায়ের অনুমোদনই শেষ কথা বলেছে। বেশ কয়েকজন বিধায়ক কলকাতার কাছাকাছি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন প্রশান্ত কিশোরের কাছে আর্জি জানিয়ে। তা মান্যতা পায়নি।

জাতপাতের সমীকরণও কষেছেন ক্ষেত্র অনুযায়ী
মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মতামতই শুনেছেন, পরামর্শ নিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত তাঁর নিজের। সেখানে তিনি অন্যও কারও বিচারবুদ্ধ প্রয়োগ করেননি। কিছু ক্ষেত্রে তিনি জাতপাতের সমীকরণও কষেছেন। আবার কিছু ক্ষেত্রে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে বিধায়কদের সরিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications