মোদীকে টক্কর দেওয়ার জায়গাতেই নেই মমতা, প্রধানমন্ত্রিত্বের দৌড় নিয়ে স্পষ্টমত শুভেন্দুর
মোদীকে টক্কর দেওয়ার জায়গাতেই নেই মমতা, প্রধানমন্ত্রীত্বের দৌড় নিয়ে স্পষ্টমত শুভেন্দুর
আগামী দু থেকে তিনটি ভোটে নরেন্দ্র মোদীকে (narendra modi) হারানোর মতো ক্ষমতা কারও নেই। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি (bjp) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সেই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। এর পিছনে তুলে ধরেছেন বেশ কিছু কারণও।

'ব্যতিক্রমী' মুখ্যমন্ত্রী
এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যা রাজ্যের ইতিহাসে আগে কখনও ঘটেনি বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, ১৯৯৬ সালে কেরলে এলডিএফ জিতলেও অচ্যুতানন্দন হেরে যান। ফলে তিনি আর মুখ্যমন্ত্রী হতে চাননি। অন্যদিকে গত নির্বাচনে হিমাচল প্রদেশে প্রেমকুমার ধুমল হেরে যান। তাঁকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বলেছিল, পরে কোনও আসন থেকে জিতিয়ে আনার কথা বলা হয়েছিল। তা প্রেমকুমার ধুমল করেননি বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

সব আঞ্চলিক দলই প্রাইভেট লিমিটেড কোম্পানি
দেশের সবকটি আঞ্চলিক দলকেই তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেছেন। তামিলনাড়ু থেকে শুরু করেছেন তিনি। লেখানে বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিন, জীবিত অবস্থায় স্ট্যালিনকেই উত্তরসুরী করে গিয়েছিলেন করুনানিধি। মহারাষ্ট্রে শরদ পাওয়ার মেয়ে সুপ্রিয়া সুলেকে পদে বসিয়েছেন, উত্তর প্রদেশে অখিলেশ যাদবকে দায়িত্ব দিয়েছেন মুলায়ম সিং যাদব, বিহারে তেজস্বী যাদবরে দায়িত্ব দিয়েছেন লালুপ্রসাদ যাদব। এক্ষেত্রে রাজ্যের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব অর্পণ করেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে।

কংগ্রেসকে বাদ দিয়ে কিছু নয়
বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী শক্তি দেশে হবে না। এব্যাপারে তিনি তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে সরকারের সমর্থনকারী বড় দল কংগ্রেস। বিহারে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিকদলের জোটের কথা উল্লেখ করেছেন। এছাড়াও একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। অসম, ত্রিপুরায় তৃণমূলের কোনও অস্তিত্বই নেই। কেরলে প্রধান বিরোধী কংগ্রেস। তাই কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী শক্তি ভাবাই যায় না। বলেছেন শুভেন্দু।

মমতার প্রধানমন্ত্রী হওয়া আর কুঁজোর চিৎ হয়ে শোওয়া একই
নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী কি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী দু থেকে তিনটি নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারানোর ক্ষমতা কারও নেই। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর প্রতিদ্বন্দ্বী হওয়া প্রসঙ্গে তিনি কুঁজোর চিৎ হয়ে শোওয়া আর গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করেছেন।












Click it and Unblock the Notifications