নীতি আয়োগের বৈঠকে কেন যাচ্ছেন না মমতা! 'চাঞ্চল্যকর' কারণ জানালেন দিলীপ ঘোষ
দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব রাজ্য বিজেপির সভাপতি।
দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি ভয়েই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা। কেননা কেন্দ্র কড়ায় গণ্ডায় হিসেবে নেবে রাজ্যের কাছ থেকে, সেই ভয় রয়েছে মমতার, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের সমালোচনা
নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না যাওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর মতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ভুক্তভোগী হবে রাজ্য। কেননা নীতি আয়োগে রাজ্যের দাবি নিয়ে আলোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে ভাবিত নন বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তাঁর কটাক্ষ, কেন্দ্র কড়ায় গণ্ডায় রাজ্যের কাছ থেকে হিসেব নেবে, সেই ভয়েই যাচ্ছেন না মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঁচাতে ব্যস্ত বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

ভোটের আগে নীতি আয়োগ নিয়ে মমতার অবস্থান
ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জিততে পারলে নীতি আয়োগ তুলে দেওয়া হবে। ফিরিয়ে আনা হবে আগেকার যোজনা কমিশন। কংগ্রেসও নির্বাচনী প্রতিশ্রুতিতে একই কথা জানিয়েছিল।

১৫ জুন নীতি আয়োগের বৈঠক
২০১৫-র ১ জানুয়ারি নীতি আয়োগ গঠন করা হয়েছিল। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে ১৫ জুন প্রথমবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বসতে চলেছে। আমন্ত্রণ জানানো হয়েছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে। শুক্রবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েদেন তিনি বৈঠকে যাচ্ছেন না। কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানান, নীতি আয়োগের কাজ নিয়ে নানা সুপারিশ করা হলেও, কেন্দ্র তা গ্রহণ করেনি।












Click it and Unblock the Notifications