মোদীর স্ত্রীর সঙ্গে 'হঠাৎ দেখা'! বিমানবন্দরেই মমতা তুলে দিলেন বাংলার 'উপহার'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী যশোদা বেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় যশোদা বেনের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন তাঁর স্ত্রী যশোদা বেন। স্বামীর কাছে যশোদা বেন মর্যাদা না পেলেও, তিনি যে এখনও স্বামী হিসেবে নরেন্দ্র মোদীকে বিশেষ আসনে রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না। এহেন যশোদা বেনের সঙ্গে বিমানবন্দরে হঠাৎ দেখা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রধানমন্ত্রীর স্ত্রী বাংলায় মন্দিরে এসে স্বামীর মঙ্গলকামনায় পুজো দিয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সৌজন্য সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। তাঁকে সাম্মানিক শাড়ি উপহার দেন। বুধবার তিনি দিল্লির দরবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর আগে মোদীর স্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে সম্মাননা জ্ঞাপন বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার নরেন্দ্র মোদীর জন্ম দিন। তার আগে সোমবার আসানসোলের মন্দিরে এসে স্বামীর মঙ্গল কামনায় পুজো দিয়ে যান যশোদা বেন। এদিন একটি অনুষ্ঠানে ঝাড়খণ্ডের ধানবাদে এসেছিলেন তিনি। সেখান থেকেই দুপুরে কল্যাণেশ্বরী মন্দিরে এসে পুজো দেন যশোদা।
মন্দিরের সামনে রাজেশ প্রসাদের দোকানে ২০১ টাকার পুজোর সামগ্রী কেনেন যশোদা বেন। মন্দিরের পুরোহিত বিল্টু মুখার্জি ও শুভঙ্কর দেওঘরিয়ার কাছে প্রধানমন্ত্রী মোদী ও নিজের নামে পুজো দেন তিনি। তাঁদের হাতে 101 টাকা দক্ষিণা দেন। এরপর ধানবাদ চলে যান যশোদা বেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications