Mamata Banerjee: আম্বানির ছেলের বিয়েতে যোগ দিচ্ছেন মমতা! বৈঠক করবেন ঠাকরে-শরদ পাওয়ারের সঙ্গেও

Mamata Banerjee: অনন্ত আম্বানি এবং রাধিকা আপ্তের বিয়েতে যোগ দিতে মুম্বই উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুলাই মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে বসবে দেশের হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান। সেখানেই যোগ দেওয়ার কথা আছে প্রশাসনিক প্রধানের।

তবে মুম্বই'য়ে বিয়ের অনুষ্ঠানে গেলেও এই সুযোগে 'বিরোধী' নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি (Mamata Banerjee) । যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Mamata Banerjee

আজ বৃহস্পতিবার মুম্বই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই তাঁর মুম্বই সফরের বিস্তারিত সূচি জানান। বলেন, অনেকবার আম্বানিরা আমাকে ওর ছেলের বিয়েতে যাওয়ার জন্য বলেছে।

এমনকি অনন্ত এবং নীতাজিও বলেছেন। কিন্তু এরপরেও তাঁর যাওয়া হতো না বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু নিমন্ত্রণ তো! কার্যত নিমন্ত্রণ রক্ষা করতেই মুম্বই যাওয়া বলেও এদিন জানান তিনি।

বিয়েতে গেলেও রাজনৈতিক দায়বদ্ধতাকে কখনও ভোলেন না তৃণমূল সুপ্রিমো। আর তাই বিয়েতে যোগ দেওয়ার পাশাপাশি উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন। বলেন, নির্বাচনের পর থেকে ওনার সঙ্গে দেখা কিংবা কথাও হয়নি। পাশাপাশি শরদজির (পড়ুন- শরদ পওয়ার) বাড়িতেও যাওয়ার কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর তা যাবেন আগামীকাল শুক্রবার সকালে। সন্ধেবেলা বিয়েবাড়ি অ্যাটেন্ড করে শনিবার কলকাতায় ফিরে আসবেন বলেও জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, সদ্য লোকসভা নির্বাচনে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামে ইন্ডিয়া জোট। বাংলায় জোট না হলেও দিল্লিতে একজোট হয়েই লড়াইয়ের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মানুষ ইন্ডিয়া জোটকে কার্যত সমর্থন করলেও বেশ ইস্যু কিছুতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের।

আর তাই নির্বাচনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুম্বই উড়ে গিয়ে উদ্ধব ঠাকর এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন। জল্পনা অঠে তৃতীয় শক্তির উত্থান নিয়ে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর মুম্বই সফরে শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+