পঞ্চায়েত নির্বাচনে আগে বুধবারের ট্রেনে মালদহ যাচ্ছেন মমতা! পৌঁছবেন অভিষেকও

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে ফের একবার জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবারই মালদহে যাচ্ছেন তিনি। চার তারিখ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। মালদহ কলেজ অডিটোরিয়ামে এই সভা হওয়ার কথা ছিল।

ইতিমধ্যে একাধিক সামাজিক প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেগুলি ঠিক ভাবে মানুষের কাছে পৌঁছবে কিনা তা বৈঠকের মাধ্যমেই জানার চেষ্টা করবেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকল্পগুলির বিষয়েও তিনি খোঁজখবর আধিকারিকদের কাছ থেকে নেবেন বলে জানা গিয়েছে। অন্তত পঞ্চায়েত নির্বাচনের আগে এহেন বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনে আগে বুধবারের ট্রেনে মালদহ যাচ্ছেন মমতা!

অন্যদিকে চার তারিখই মালদহে পৌঁছানোর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। একের পর এক জেলাতে পৌঁছাচ্ছেন অভিষেক। সেই মতো আগামী বৃহস্পতিবার মালদহে পৌঁছানোর কথা রয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক অন্যদিকে অভিষেকের কর্মসূচি! সব মিলিয়ে গোটা বাংলার নজর মালদহের দিকেই থাকবে বলেই মনে করা হচ্ছে।

তবে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের দেখা হবে কিনা তা স্পষ্ট নয়। তবে সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তিন তারিখ রাতে মালদহের উদ্দেশ্যে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে নয়, যাচ্ছেন ট্রেনে। সরাইঘাট এক্সপ্রেসে প্রশাসনিক প্রধানের যাওয়ার কথা রয়েছে। পরের দিন অর্থাৎ ৪ তারিখ সকালে মালদহে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে পৌঁছেই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

পঞ্চায়েত নির্বাচনে আগে বুধবারের ট্রেনে মালদহ যাচ্ছেন মমতা!

তবে মালদহে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিন তারিখই সে জেলাতে পৌঁছে যাবেন তিনি। পরপর অর্থাৎ তিন এবং চার তারিখ কার্যত ব্যাক টু ব্যাক সেখানে কর্মসূচি রয়েছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। একাধিক ইস্যুতে উত্তপ্ত উত্তরের রাজ্য-রাজনীতি। কালিয়াগঞ্জ এবং কালিয়াচকে এক নাবালিকার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই অবস্থায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই জেলাতে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সব দিক থেকেই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই হেভিওয়েটের মালদহ সফর। শুধু মালদহ নয়, আরও বেশ কয়েকটি জেলাতে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+