Mamata Banerjee: ফের জেলা সফরে মমতা! বড় 'উপহার' নিয়ে প্রথমেই যাচ্ছেন ঝাড়গ্রাম
Mamata Banerjee: ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে উত্তর থেকে দক্ষিণ, কার্যত গোটা বাংলাজুড়ে প্রচার করেছেন। কয়েকমাস কেটে গিয়েছে নির্বাচন শেষ হয়েছে। আর তা মিটতেই ফের একবার জেলা সফরে যাচ্ছেন প্রশাসনিক প্রধান। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, আগামী ৯ অগাস্ট আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে ঝাড়গ্রামে। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) যোগ দেওয়ার কথা আছে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৮ অগাস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশ্যে উড়ে যাবেন।

রাতে থাকবেন ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃতের সঙ্গে বৈঠক রয়েছে সুপ্রিমোর (Mamata Banerjee)। পরের দিন ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ব আদিবাসী দিবস বড় করে পালিত হয়। রাজ্যে এবার এই অনুষ্ঠান হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে।
সবকিছু ঠিক থাকলেই সেখানেই এবার যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করতে পারেন। পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। বলে রাখা প্রয়োজন, বিশ্ব আদিবাসীদের অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
স্থানীয় জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি এই প্রসঙ্গে জানিয়েছেন, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঝাড়গ্রামে যাওয়ার কথা রয়েছে। তবে কখন আসবেন জানা যায়নি। প্রশাসনিকস্তর থেকেও কোনও সূচি তৈরি হয়নি বলে খবর।
তবে সফর নিয়ে ইতিমধ্যে সে জেলায় তৃণমূল এবং প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় চলছে প্রস্তুতি বৈঠকও। তবে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ((Mamata Banerjee) এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বলে রাখা প্রয়োজন, এবার ঝাড়গ্রামে অভাবনীয় উত্থান হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপির হাতে থাকা এই আসন ছিনিয়ে নিয়েছে শাসকদল।
আদিবাদীরা এবার তৃণমূলের পাশেই। ইতিমধ্যে ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সরেন লোকসভায় জঙ্গলমহলের রেলের দাবি নিয়ে সরব হয়েছেন। এই অবস্থায় আগামী ৯ তারিখ আদিবাসীদের মঞ্চ থেকে নতুন কোনও ঘোষণা হয় কিনা সেদিকেই নজর সবার। তবে মানুষ যেভাবে নির্বাচনে তৃণমূলের পাশে থেকেছে তাতে বড় ঘোষণার সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications