ফের জেলা সফরে মমতা! পুজোর আগেই থাকছে দিঘাতে বড় উপরহার
সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সোমবারই চার দিনের জেলা সফরে বেরিয়ে যাবেন বলে খবর। জানা যাচ্ছে, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর এই সফর করবেন। চার দিনের
সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সোমবারই চার দিনের জেলা সফরে বেরিয়ে যাবেন বলে খবর। জানা যাচ্ছে, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর এই সফর করবেন। চার দিনের সফরে দুই মেদিনীপুরেই একাধিক কর্মসূচি রাজ্যের প্রশাসনিক প্রধানের রয়েছে বলে খবর। প্রথমেই খড়গপুরেই যাবেন তিনি।

সেখানে কোনও কর্মসূচি না থাকলেও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে পারেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কে হবে তা নিয়ে মূলত আলোচনা করতে চান তৃণমূল নেত্রী। এই বিষয়ে যদিও আগেই জানিয়ে ছিলেন। সেই মতো এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।
তবে মঙ্গলবার একদিকে যখন জেলা পরিষদের সভাধিপতির নাম চুড়ান্ত করতে বৈঠক করবেন মেদিনীপুরে সেই সময় উত্তাল হতে পারে কলকাতায়। মঙ্গলবার বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। গোটা রাজ্য থেকে নেতা-কর্মীরা সেদিন কলকাতামুখী হবেন। ফলে বিজেপির নবান্ন অভিযান হলেও সেই সময় সেখানে থাকছেন না মুখ্যমন্ত্রী।
অন্যদিকে বুধবার একাধিক কর্মসূচি তাঁর রয়েছে বলে খবর। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে জেলা প্রশাসনিক বৈঠক রয়েছে বলে খবপ্র। এছাড়াও একাধিক উদ্বোধনও ওই বইথক্ক থেকেই করতে পারেন বলে মনে করা হচ্ছে। যেমন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ নতুন করে তৈরি করা হয়েছে। সেটি উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দিঘা-শৌলা মেরিন ড্রাইভের উদ্বোধনও তিনি করতে পারেন বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে এই মেরিন ড্রাইভ প্রায় তৈরি। পুজোর মুখে বহু মানুষ দিঘাতে ভিড় জমাবেন। আর এই মেরিন ড্রাইভ যাতে পর্যটকদের বাড়তি পাওনা হয় সেদিকে তাকিয়েই এই রাস্তার উদ্বোধন মুখ্যমন্ত্রী এই সফরেই করতে পারেন বলে খবর। এছাড়াও গত কয়েকমাস আগেই দিঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেটি করার বরাত হিডকোকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জমি দেখার কাজ শেষ। মুখ্যমন্ত্রী যাতে এই সফরেই মন্দিরের শিলান্যাস করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দীর্ঘ এই কর্মসূচি সেরে বুধবারই খড়্গপুর ফিরে যাবেন মুখ্যমন্ত্রী। এমনটাই খবর। কারণ বৃহস্পতিবার সেখানে একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে মমতার যোগ দেওয়ারত কথা রয়েছে। আর সেই কর্মসূচি সেরে সড়ক পথেই কলকাতায় মুখ্যমন্ত্রী ফিরবেন বলে খবর।












Click it and Unblock the Notifications