Mamata Banerjee: 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বৈঠকে যোগ দিচ্ছেন মমতা, দিল্লি সফর ঘিরে একাধিক জল্পনা

Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন। যে কোনও সময় ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। আর এর মধ্যেই আজ সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'এক দেশ এক ভোট' (One Nation One Election) সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেবেন তিনি।

নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রতি নির্বাচনের আগেই এক নাটক বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বাম নেতৃত্ব। মমতার দিল্লি সফরের মধ্যেই অন্য গন্ধ পাচ্ছে প্রদেশ নেতৃত্বও। তবে এই সফর মোটেই রাজনীতির জন্যে নয় তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

(Mamata Banerjee)

লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট করাতে চায় মোদী সরকার। আর তা করা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠন হয় সেই কমিটি। সেই কমিটির তরফেই এই বৈঠক ডাকা হয়েছে।

আর তাতেই যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। দিল্লি যাওয়ার বিষয়ে তিনি জানিয়েছেন, রাজনীতির জন্যে নয়, 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' নিয়ে একটা এক্সপার্টস কমিটি গঠন করেছেন ওরা। সেই কমিটি আমাকে ওপিনিয়ন জানাতে ডেকেছেন। সেই মতো পাঁচ তারিখ দিল্লি সফরে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক হবে মঙ্গলবার দুপুর ২টো থেকে। বৈঠক শেষ হলেই সেদিনই বাংলায় ফিরে আসবেন বলে জানিয়েছেন।

এই দেশ এক নির্বাচন নিয়ে আগেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে চিঠিও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা ভারতে। বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্রের মধ্যে ঐক্য। বিভিন্ন রাজ্যে নানা ধরনের আঞ্চলিক সমস্যা আছে।

এক একটা সময়ে বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়। আর সেই নির্বাচনে কেউ স্থায়ী সরকার পায় কেউ আবার পায় না। আবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সরকার হয়। এমনকী সরকার কিনে নেওয়ারও অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয় উল্লেখ করে এই দেশ এক নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে সে চিঠি দেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে লোকসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে শুরু হয়ে জোর রাজনৈতিক তরজা। আসন সমঝোতা সহ একাধিক ইস্যুতে কার্যত অস্বস্তিতে ইন্ডিয়া জোট। একলা চলোর কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমোও।

এই অবস্থায় দিল্লি সফরে তাঁর সঙ্গে কোনও বিরোধী নেতার বৈঠক হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও সেই জল্পনা নিজেই খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ঝটিকা সফরে রাজনীতির কিছু নেই। শুধুনাত্র কমিটির ডাকা বৈঠকে যোগ দিতেই এই সফর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+