২২ তারিখ দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করতে পারেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও

দিল্ল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে। দুদিনের সফরে রাজধানীতে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে একাধিক কর্মসূচী রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি

দিল্ল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে। দুদিনের সফরে রাজধানীতে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরে একাধিক কর্মসূচী রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তাঁর এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।

দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও বৈঠকে বস্তে পারেন মমতা। সূত্রের খবর, দুদিনের সফরে আগামী ২২ তারিখ দিল্লি উড়ে যাবেন তিনি। ফিরছেন ২৫ তারিখ। সবদিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

২০২৪ সালে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে সমস্ত মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। বৈঠক করতে এরপরেই দিল্লি উড়ে যান তিনি। বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক হয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও। আর এই বৈঠক শেষেই মমতা বলেন।, এবার থেকে প্রত্যেক মাসে দিল্লি আসব। কিন্তু মাঝে কাজের চাপে যাওয়া হয়নি। কিন্তু সময় পেতেই দিল্লি উড়ে যাচ্ছেন তিনি।

তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফরে একাধিক বিষয় উঠে আসতে পারে। একাধিক বিরোধী দলের সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তৃণমূল সূত্রের খবর, দিল্লিতে বেশ কয়েকজন যোগ দিতে পারেন তৃণমূলে। সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের শক্তি বাড়াতে সব গোয়া, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে পাখির চোখ।

ইতিমধ্যে গোয়াতে ঘুরে এসেছেন মমতা। সেখানে তাঁর হাত ধরে অনেকেই যোগ দেন তৃণমূলে। এবার নজর কি দিল্লিতেও? উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

অন্যদিকে মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। বারবার বলা স্বত্বেও রাজ্যের বকেয়া মেঠাচ্ছে না কেন্দ্র। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে দিতেও পারেন তিনি। এছাড়াও সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের সীমান্ত-লাগোয়া ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো নিয়ে রাজ্যের আপত্তির কথা তুলে ধরবেন মমতা।

মুখ্যমন্ত্রী আগেই এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। নভেম্বরের শেষে সংসদে যে অধিবেশন শুরু হবে, সেখানেও তৃণমূল এ নিয়ে সরব হবে। এখানেই থেমে থাকতে নারাজ। এবার খোদ প্রধানমন্ত্রীর কাছে সরব হবেন তিনি। ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিকেই তাকিয়ে রাজনৈতিকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+