Narendra Modi-Mamata Banerjee: লক্ষ্মীবারেই দিল্লি সফরে মমতা, চাওয়া হল প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময়

Narendra Modi-Mamata Banerjee: বাজেটের পরেই আগামীকাল বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতেই তাঁর দিল্লি সফর। তবে এই সফরে ফের একবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন প্রশাসনিক প্রধান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে নবান্নের তরফে সময় চাওয়া হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

এখন দেখার কবে সেই সময় পাওয়া যায়? তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে ফের একবার মোদী সরকার। পিএমও'র তরফে সময় পেলে লোকসভার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম হবে সাক্ষাৎ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে (Narendra Modi-Mamata Banerjee)।

Narendra Modi-Mamata Banerjee

একাধিকবার এই বিষয়ে তৃণমূল সোচ্চার হয়েছে। কখনও লোকসভার মধ্যে তো কখনও বাইরে এই বিষয়ে সোচ্চার হয়েছেন। এমনকি বহুবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন।

কিন্তু সেই টাকা পাওয়া যায়নি এখনও পর্যন্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেলে ফের একবার রাজ্যের দাবিদাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব হবেন তা কার্যত স্পষ্ট। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে বাংলা এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাতের সময় পাওয়া যাবে। আর তা ধরে নিয়েই যাবতীয় নথি তৈরি করা হচ্ছে। তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে।

অন্যদিকে তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছবেন। শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবনে সেই বৈঠক হতে পারে বলে খবর। বাজেট অধিবেশন চলছে। সেখানে একাধিক বিষয়ে সাংসদরা সরব হতে পারেন। সেই সংক্রান্ত রূপরেখা তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

শোনা যাচ্ছে, দিল্লি সফরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর। লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতেই তাঁদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে খবর। পাশাপাশি শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই বৈঠকে রাজ্যের একাধিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পারেন। এই বিষয়ে লিখিত তথ্য পেশ করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+