বুধবার ফের দিল্লির পথে মমতা, রাষ্ট্রপতি নির্বাচনের কোন বড় ঘোষণা হতে চলেছে ২৫ মে?

সোনিয়া গান্ধীর ডাকে একই মঞ্চে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, আরজেডি, বিজু জনতা দল। এমনকী শিবসেনাকেও ওই বৈঠকে আনার চেষ্টা চালানো হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ঘুঁটি সাজাতে এক সপ্তাহের মধ্যেই ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার রাতেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে সূত্রের খবর। পরের দিন ২৫ মে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক। সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থীর নাম। ওইদিন দিল্লিতে একই মঞ্চে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, আরজেডি, বিজু জনতা দল। এমনকী শিবসেনাকেও ওই বৈঠকে আনার চেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবারই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে একই বিমানে কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কলকাতায় ফেরার দিনই একপ্রকার চূড়ান্ত হয়ে গেল পুনরায় দিল্লি যাত্রার নির্ঘণ্ট। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি গিয়েছিলেন সোমবার। তারপর মঙ্গলবার দুই নেত্রীর মধ্যে বৈঠক হয়। সেখানেই রাষ্ট্রপতি পদে নাম চূড়ান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল।

বুধবার ফের দিল্লির পথে মমতা, রাষ্ট্রপতি নির্বাচনের কোন বড় ঘোষণা হতে চলেছে ২৫ মে?

কিন্তু সোনিয়া গান্ধী সর্বসম্মতভাবে বিরোধী মঞ্চের প্রার্থী হিসেবে কারও নাম স্থির করার আগে ধীরে চলো নীতি নিতে চাইছেন। পৃথক পৃথকভাবে তিনি সমস্ত বিরোধী দলের সঙ্গে কথা বললেও, সবাইকে একই সঙ্গে নিয়ে বসতে চাইছেন তিনি। তাতে ঐক্যমত্যে পৌঁছনো অনেক সহজ হবে। সেইসঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সঙ্গে ২০১৯-এর লোকসভা ভোটে বিরোধী মঞ্চ গড়ার রিহার্সালটাও সাড়া হয়ে যাবে বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী।

সেই কারণেই আরও এক সপ্তাহ তিনি পিছিয়ে যেতে চাইছেন রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারে। সমস্ত বিরোধী শক্তিকে এক জায়গায় করে, আলোচনার ভিত্তিতে নাম চূড়ান্ত করতেই তিনি উদ্যোগ নিয়েছেন পুনরায় বৈঠকের। সেইমতোই দিল্লিতে আগামী ২৫ মে বৈঠক বসছেন বিজেপি-বিরোধী দলের নেতা-নেত্রীরা। এর পাশাপাশি সোনিয়া গান্ধী দেখতে চাইছেন সরকার পক্ষ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কার নম চূড়ান্ত করে। তা দেখেই পদক্ষেপ নিতে চাইছেন বিরোধীরা। নিজেদের তাস লুকিয়ে রাখতেই এই পন্থ অবলম্বন সোনিয়া ব্রিগেডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+