মমতার সঙ্গে লড়াইয়ে বিজেপির কে এগিয়ে, ভোটের আগে পূর্বাভাস দিল সি ভোটারের সমীক্ষা
২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়মাল্য কার গলায় উঠবে, তা নিয়ে কটাছেঁড়া শুরু করে দিয়েছে রাজনৈতিক সমীক্ষাকরা।
২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়মাল্য কার গলায় উঠবে, তা নিয়ে কটাছেঁড়া শুরু করে দিয়েছে রাজনৈতিক সমীক্ষাকরা। এরই মধ্যে সি ভোটারের জনমত সমীক্ষা আভাস দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে বিজেপি নেতাদের মধ্যে কে এগিয়ে। মমতাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রাখলেও, তাঁর লড়াই বিজেপির কার সঙ্গে, তা স্পষ্ট করেছে সি ভোটার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় কত শতাংশের
সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী বাংলার ৫৫ শতাংশ মানুষ চাইছেন মুখ্যমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের সংখ্যায় মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলার ৪৯ শতাংশ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যোগ্য প্রার্থী কে? এই প্রশ্নের উত্তরে সি ভোটারের সমীক্ষা ৫৫ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে।

দিলীপ ঘোষকে সমর্থন কত শতাংশ মানুষের
সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই আছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি রাজ্য সভাপতিকে সি ভোটারের সমীক্ষায় ভোট দিয়েছে ২৫ শতাংশ। সি ভোটারের প্রথম সমীক্ষায় ১৯ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন দিলীপ ঘোষ।

মুকুল রায়ের পক্ষে কত মানুষের সমর্থন
সি ভোটারের সমীক্ষা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা-দিলীপের পরে উঠে এসেছে মুকুল রায়ের নাম। সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মুকুল রায়কে বেছে নিয়েছেন ৯ শতাংশ মানুষ। এর আগে প্রথম পর্যায়ের সমীক্ষায় ৭ শতাংশ মানুষের ভোট গিয়েছিল তাঁর পক্ষে।

সুজন চক্রবর্তীকে সমর্থন বাংলার ৩ শতাংশের
সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুধু তৃণমূল বা বিজেপির নেতা-নেত্রীরা ছাড়াও উঠে এসেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নামও। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যোগ্য প্রার্থী কে? এই প্রশ্নের উত্তরে সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা জানাচ্ছে, ৩ শতাংশ মানুষের সমর্থন রয়েছে সুজন চক্রবর্তীর পক্ষে। প্রথম পর্যায়ের সমীক্ষায় তিনি ৪ শতাংশের সমর্থন পেয়েছিলেন।

অধীর চৌধুরীকে সমর্থন বাংলার ২ শতাংশের
আর সিপিএমের সুজন চক্রবর্তীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামও। সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অধীর চৌধুরী ২ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। প্রথম পর্যায়ের সমীক্ষায় অধীর চৌধুরী পেয়েছিলেন ৩ শতাংশের সমর্থন।












Click it and Unblock the Notifications