শুভেন্দু-রাজীবদের হারিয়েও অকুতোভয় মমতা! আত্মপ্রত্যয়ের বার্তা ২০২১-এর ভোটে

শুভেন্দু-রাজীবদের হারিয়েও অকুতোভয় মমতা! আত্মপ্রত্যয়ের বার্তা ২০২১-এর ভোটে

২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতানেত্রীরা তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন বিজেপিতে। তারপরও অবশ্য অকুতোভয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলই ফের মসনদে বসবে। আত্মপ্রত্যয়ের সঙ্গেই তিনি জানালেন সে কথা।

তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যাচ্ছেন তাঁদের বার্তা

তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যাচ্ছেন তাঁদের বার্তা

মুখ্যমন্ত্রীর কথায়, তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যাচ্ছেন তাঁদের বেশিরভাগই এখানে টিকিট পেত না। সেই করাণেই তাঁরা অন্য ডাল ধরছেন। এছাড়া টাকার লোভ দেখিয়ে ভোটবাক্সকে মজবুত করার চেষ্টা করছে বিজেপি। এছাড়া ওঁদের অন্য কোনও উপায়ও নেই। কারণ মানুষ ওঁদের সঙ্গে নেই। তাই বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের দলে নিয়ে দলভারী করার চেষ্টা চালানো হচ্ছে।

শুভেন্দু-রাজীবদের দলত্যাগেও চিন্তা নেই মমতার

শুভেন্দু-রাজীবদের দলত্যাগেও চিন্তা নেই মমতার

মুখ্যমন্ত্রী বলেন, এঁদের মধ্যে অনেক চোর-ডাকাতও আছে। অনেক টাকা করে ফেলেছে কেউ কেউ। সেই টাকা গোবর্ধনের কাছে জমা দিতেই তাঁরা বিজেপিমুখী হয়েছে। তাই এঁদের দলত্যাগে চিন্তার কিছু নেই। এঁদের অনেকে আবার দলে থেকেই বিজেপি করছিল। বিজেপির অনেক টাকা আছে। ওঁরা টাকা দিয়ে ভোট করানোর চেষ্টা করবে। তা রুখতে হবে আমাদের।

মানুষই আমাদের শক্তি, আমরা মানুষের হৃদয়ে থাকব

মানুষই আমাদের শক্তি, আমরা মানুষের হৃদয়ে থাকব

বিজেপি টাকা আর এজেন্সি দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। ওই দুটি জিনিস দিয়েই আমাদের দল ভাঙানোরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাঁদের লড়াই করার সাহস নেই তাঁরা যাক। আমরা জানি, আমাদের সঙ্গে বাংলার মানুষ আছে। মানুষই আমাদের শক্তি, আমরা মানুষের হৃদয়ে থাকব। বিজেপি টাকা আর এজেন্সি নিয়ে থাকুক, আমাদের কিছু এসে যায় না।

ভোট বাক্সেই সব উত্তর পেয়ে যাবে বিজেপি, বার্তা মমতার

ভোট বাক্সেই সব উত্তর পেয়ে যাবে বিজেপি, বার্তা মমতার

বিজেপিকে চাঁছাছোলা ভাষায় নিশানা করে মমতা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওরা ক্ষমতায় এসেছে। মানুষকে দেওয়া কোনও প্রতিশ্রুতি ওরা রক্ষা করেনি। এখন কিছু নেতা-নেত্রীকে ভয় আর লোভ দেখিয়ে দলে নিয়ে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। ভোট বাক্সেই সব উত্তর পেয়ে যাবে বিজেপি। দলত্যাগীরাও কড়া জবাব পাবে ভোটবাক্সে।

মমতার দুই ‘ব্লু আয়েড বয়’ দল ছেড়ে বিজেপিতে

মমতার দুই ‘ব্লু আয়েড বয়’ দল ছেড়ে বিজেপিতে

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্লু আয়েড বয়' বলে পরিচিত শুভেন্দু অধিকারী সদলবদলে তৃণমূল ছাড়েন। অমিত শাহের হাত ধরে যোগ দেন বিজেপিতে। তারপর ৩০ জানুয়ারি দিল্লিতে গিয়ে সদলবলে বিজেপিতে যোগদেন মুখ্যমন্ত্রী মমতার আর এক 'ব্লু আয়েড বয়' রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রধান দুই মুখে এবার প্রতিপক্ষ শিবিরের কাণ্ডারী মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+