ভয় পাচ্ছেন উনি! নাম না করে মমতাকে কটাক্ষ, আর কী বললেন মুকুল

ভয় পাচ্ছেন উনি। সেই জন্য নির্বাচন পিছনোর কথা চিন্তা করছেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন এক সময়ের সতীর্থ মুকুল রায়।

ভয় পাচ্ছেন উনি। সেই জন্য নির্বাচন পিছনোর কথা চিন্তা করছেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন এক সময়ের সতীর্থ মুকুল রায়। দলের পঞ্চায়েত প্রস্তুতি সম্পর্কে মুকুল রায় বলেন, জেলা-মণ্ডল স্তরে আলোচনা চলছে। বিজেপি সবকটি স্তরে প্রার্থী দেওয়ার জন্য তৈরি হচ্ছে।

ভয় পাচ্ছেন উনি! নাম না করে মমতাকে কটাক্ষ, আর কি বললেন মুকুল


রাজ্য পঞ্চায়েত নির্বাচন এপ্রিল-মে মাসে হলেও, এবছর তা জুলাই-অগাস্ট মাসের করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, মাঝে ৩ মাস সময় আছে। কোথাও বা তিনি মাসের নাম উল্লেখ করে বলেছেন জুলাই-অগাস্ট মাসে নির্বাচন হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, যত দিন যাচ্ছে বিজেপি একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আর তার জন্য ভয় পাচ্ছেন উনি।

মুকুল রায় আরও বলেছেন, প্রথমে উনি ভেবেছিলেন কোনও প্রতিপক্ষ নেই। সেই জন্য পরীক্ষা এগিয়ে আগেই নির্বাচন করার কথা ভেবেছিলেন। মুকুল রায়ের দাবি, যতই দিন যাচ্ছে বিজেপি একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে জুলাই-অগাস্টে করার কথা বলছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েতে দলের প্রস্তুতি সম্পর্কেও বার্তা দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেছেন, বিজেপি সবকটি স্তরে প্রার্থী দেওয়ার জন্য তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+