মমতার সমর্থন বাড়ছে মুখ্যমন্ত্রিত্বের কুর্সিতে, কে টেক্কা দেবে বিজেপির! সি ভোটারের সমীক্ষা
২০২১-এর বিধানসভা নির্বাচনে কে জিতবে, তা পরের কথা। তার আগে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে কে এগিয়ে রয়েছে, তার একটা আভাস দিল সি ভোটারের জনমত সমীক্ষা।
২০২১-এর বিধানসভা নির্বাচনে কে জিতবে, তা পরের কথা। তার আগে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে কে এগিয়ে রয়েছে, তার একটা আভাস দিল সি ভোটারের জনমত সমীক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখে বাংলায় খুঁজে পাওয়া ভার। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে বিজেপি নেতাদের মধ্যে কে এগিয়ে, তা স্পষ্ট করেছে সি ভোটার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় কত শতাংশের
সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষায় বাংলার ৫২ শতাংশ মানুষ চাইছেন মুখ্যমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের সংখ্যায় মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলার ৪৯ শতাংশ মানুষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যোগ্য প্রার্থী কে? এই প্রশ্নের উত্তরে সি ভোটারের দ্বিতীয় সমীক্ষায় ৫৫ শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে।

দিলীপ ঘোষকে সমর্থন কত শতাংশ মানুষের
সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিকল্প নাম হিসেবে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি রাজ্য সভাপতিকে সি ভোটারের সমীক্ষায় ভোট দিয়েছে ২৭ শতাংশ। সি ভোটারের প্রথম সমীক্ষায় ১৯ শতাংশ এবং দ্বিতীয় সমীক্ষায় ২৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন দিলীপ ঘোষ।

মুকুল রায়ের পক্ষে কত মানুষের সমর্থন
সি ভোটারের সমীক্ষা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা-দিলীপের পরে উঠে এসেছে মুকুল রায়ের নাম। সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মুকুল রায়কে বেছে নিয়েছেন ৯ শতাংশ মানুষ। এর আগে প্রথম পর্যায়ের সমীক্ষায় ৭ শতাংশ মানুষের ভোট গিয়েছিল তাঁর পক্ষে। দ্বিতীয় পর্যায়েও ৯ শতাংশের সমর্থন পেয়েছিলেন মুকুল।

সুজন চক্রবর্তীকে সমর্থন বাংলার ৩ শতাংশের
সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুধু তৃণমূল বা বিজেপির নেতা-নেত্রীরা ছাড়াও উঠে এসেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নামও। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যোগ্য প্রার্থী কে? এই প্রশ্নের উত্তরে সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষা জানাচ্ছে, ৩ শতাংশ মানুষের সমর্থন রয়েছে সুজন চক্রবর্তীর পক্ষে। প্রথম পর্যায়ের সমীক্ষায় তিনি ৪ শতাংশের সমর্থন পেয়েছিলেন। দ্বিতীয় সমীক্ষায় পেয়েছিলেন ৩ শতাংশের সমর্থ

অধীর চৌধুরীকে সমর্থন বাংলার ২ শতাংশের
আর সিপিএমের সুজন চক্রবর্তীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামও। সি ভোটারের তৃতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অধীর চৌধুরী ৩ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। প্রথম পর্যায়ের সমীক্ষায় অধীর চৌধুরী পেয়েছিলেন ৩ শতাংশের সমর্থন। দ্বিতীয় সমীক্ষায় ২ শতাংশের সমর্থন।












Click it and Unblock the Notifications