খেলা হবে দিবসে বিপ্লব দেবকে শক্তি প্রদর্শন! সাংসদদের কী নির্দেশ দিলেন মমতা
খেলা হবে দিবসে বিপ্লব দেবকে শক্তি প্রদর্শন! সাংসদদের কী নির্দেশ দিলেন মমতা
খেলা হবে দিবস নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ত্রিপুরায় খেলা হবে দিবস নিয়ে বিশেষ তৎপর তৃণমূল কংগ্রেস। দলের সব সাংসদদের সেিদন ত্রিপুরায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মূলত ছাত্র-যুব নেতা কর্মীদের সামনে রেখেই ত্রিপুরা খেলা হবে দিবস উদযাপন করবে তৃণমূল কংগ্রেস। বিপ্লব দেবকে শক্তি প্রদর্শনই মূল উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

ত্রিপুরায় খেলা হবে দিবস
আগামী ১৬ অগস্ট গোটা দেশে খেলা হবে দিবস উদযাপনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বঙ্গেই নয় মোদীর রাজ্য গুজরাতেও খেলা হবে দিবস উদযাপন করবেন বলে জানিয়েছেন। উত্তর প্রদেশেও হবে খেলা হবে দিবস। একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় তম স্লোগান খেলা হবে। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই খেলা হবে স্লোগান। উত্তর প্রদেশেও সেই খেলা হবে স্লোগানের ডাক পড়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রীকে সামনে রেখে ২০২৪-এ লোকসভা ভোটে মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে খেলা হবের ডাক দিয়েছেন বিরোধীরা। এই খেলা হবে স্লোগানকে স্মরণীয় করে রাখতেই বিশেষ দিন ঘোষণা।

ত্রিপুরায় বিশেষ তৎপরতা
খেলা হবে দিবসেকে কেন্দ্র করে বিশেষ তৎপরতা তৃণমূল কংগ্রেসের। ঘর সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতারা জানিয়েছেন বাংলা থেকে বিশেষ পোশাক আসছে দলীয় কর্মীদের জন্য। খেলা হবে স্লোগান লেখা থাকবে সেসব পোশাকে। ১৬ তারিখ সেই পোশাক পরেই রাস্তায় নামবেন ত্রিপুরার তৃণমূল কর্মীরা। খেলা হবে দিবসে বাংলা থেকে ত্রিপুরায় যাচ্ছে বিশেষ ফুটবলও। তবে এই এলাহি আয়োজনের মূল উদ্দেশ্য কিন্তু সংগঠনের কর্মীদের চাঙ্গা করা এবং বিপ্লব দেবকে শক্তি প্রদর্শন করা।

সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ
ত্রিপরা নিয়ে বিশেষ তৎপর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের সব সাংসদদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন সেদিন। শুক্রবারের মধ্যেই ত্রিপুরায় পৌঁছে যাচ্ছেন ৫ সাংসদ। প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবিররঞ্জন বিশ্বাস, কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও যাচ্ছেন দোলা সেন, ব্রাত্য বসু। বৃহস্পতিবারই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সব সাংসদদের সেখানে নিয়ে গিয়ে নতুন করে শক্তি প্রদর্শন করতে চাইছেন মমতা। ত্রিপুরায় যুব নেতাদের গ্রেফতারের পরেই আরও বেশি আগ্রাসী আন্দোলনে নামার পথে তৃণমূল কংগ্রেস এমনই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কুণাল ঘোষ সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন।

৫ নেতার বিরুদ্ধে মামলা
বুধবারই ত্রিপুরা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সেই তালিকায় রয়েছেন দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুবল ভৌমিক। তাঁদের বিরুদ্ধে খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে ত্রিপুরায় তৃণমূলের একধিক যুব নেতাকে গ্রেফতার করা হয়। সেই তালিকায় ছিলেন জয়া দত্ত, দেবাংশু, প্রদীপ রাহা। তাদের ছাড়াতে দীর্ঘক্ষণ খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওসির সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপরেই ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ দােয়র করা হয়।












Click it and Unblock the Notifications