'ভয় পাচ্ছেন, না দুর্বল হচ্ছেন!' মমতার প্রশ্ন দলীয় কর্মীদের,গভীর রাতে শহরে বাইক-মিছিল ঘিরে হুঁশিয়ারি
'ভয় পাচ্ছেন না দুর্বল হচ্ছেন' দলীয় কর্মীদের ভরা সভায় চ্যালেঞ্জ মমতার। কলকাতার বেহালার রাস্তায় রাত ১ টার সময় কিছুদিন আগে হয়ে যায় বাইক মিছিল ।
'ভয় পাচ্ছেন না দুর্বল হচ্ছেন' দলীয় কর্মীদের ভরা সভায় চ্যালেঞ্জ মমতার! কলকাতার বেহালার রাস্তায় রাত ১ টার সময় কিছুদিন আগে হয়ে যায় বাইক মিছিল । যে ঘটনা নিয়ে রীতিমত ক্ষুব্ধ রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন নজরুল মঞ্চে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয় নিয়ে সরব হন। পাশাপাশি যেকোনও রকমের হিংসা এড়াতে দলীয় কর্মীদের লড়তে উদ্বুদ্ধ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি
মমতার দাবি, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে রাতে মিছিল হচ্ছে। দেশপ্রেমের উন্মাদনার নামে বিভিন্ন রাজনৈতিক স্লোগান তুলে পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে চরিদিকে। বেহালায় রাত ১ টা সময় আচমকা বাইক মিছিল ঘিরে সভায় বেহালার নেতা কর্মীদের চেপে ধরেন মুখ্যমন্ত্রী। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি তিনি প্রশ্ন করেন, এর প্রতিরোধ কেন হলনা? কেন ধাওয়া করা গেল না গভীর রাতের বাইক বাহিনীকে ?

স্পষ্ট বার্তা
তৃণমূল নেত্রীর স্পষ্ট বার্তা, দুষ্কৃতীদের ধাওয়া করতে হবে। চেস করে পুলিশের হাতে তুলে দিতে হবে। দলের কর্মীরা কর্তব্যে কোনও ভাবে ভয় পাচ্ছেন কি না তা নিয়েও এদিন প্রশ্ন করেন মমতা। বলেন ,'ভয় পাচ্ছেন নাকি দুর্বল হচ্ছেন?' রাজ্যে বেড়ে চলা ছেলেধরার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এলাকায় এলাকায় গুজব রটিয়ে গণপিটুনির ঘটানো হচ্ছে। ছেলেকে বোরখা পরিয়ে এলাকায় ঢুকিয়ে দিয়ে তাকে ছেলেধরা সাজিয়ে তাণ্ডব শুরু হচ্ছে বিভিন্ন এলাকায়। নকল বোরখাধারীদের ছেলেধরা হিসাবে দেখিয়ে এক বিশেষ জাতির প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। রাজ্যসরকার এই ধরনের গুজব বরদাস্ত করবে না। নির্বাচনের আগে এটা একটি বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত বলে দাবি মমতার।

বিজেপিকে তোপ!
বিজেপির নাম না করেও এই ঘটনার নেপথ্যে নরেন্দ্র মোদীর দলের ভূমিকা রয়েছে। ইঞ্চিতে ইঞ্চিতে কেউ কোথাও যেন জমি না ছাড়েন। তিনি হাতিয়ার করে সিপিএমের বিরুদ্ধে তাঁর লড়াইকে। তৃণমূলের কোর কমিটিরা মিটিং ওএ হাজির নেতা কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, যখন তৃণমূল কংগ্রেস গড়ে ছিলেন তখন তাঁর কাছে কিছুই ছিল না। কিন্তু আজ সেই সিপিএমকে ক্ষমতাচ্যুতই করেননি। সেই সঙ্গে রাজ্যের ৫০ হাজার কোটি টাকার দেনাও মিটিয়েছেন। যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে নেতা কর্মীদের সাহসে ভর করে এগিয়ে চলার বার্তা দেন মমতা।

'হিংসার খবর থাকলে পুলিশকে জানান'!
মুখ্যমন্ত্রী এদিন দলীয় নেতা কর্মীদের বলেন, 'হিংসার খবর যদি থাকে তাহলে তা জানান পুলিশকে। যদি তাতেও কাজ না হয়, তাহলে আমার বাড়ির দরজা খোলা রয়েছে, আমাকে জানান।' উল্লেখ্য, এদিনের ভাষণে বার বার দলীয় কর্মীদের হিংসার বিরুদ্ধে সজাগ থাকবার বার্তা দেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications