মুকুলের ভয়ে কাঁপছে তৃণমূল! জঙ্গলমহলে সংগঠন অটুট রাখতে আসরে স্বয়ং মমতা

মুকুল রায় দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পরই মুখ্যমন্ত্রী নবান্নে এই জঙ্গলমহল সফরের কথা ঘোষণা করেন। লক্ষ্য মুকুলের অবর্তমানে দলের সংগঠন অটুট রাখা।

মুকুল নেই।এখন সংগঠন দেখবেন কে! মুকুলের অভাব ঢাকতে ব্যাটন নিজের কাঁধে তুলে নিচ্ছেন দলনেত্রী স্বয়ং। পুজোর ছুটি মিটলেই কালক্ষেপ না করে তিনি ছুটে যাচ্ছেন জঙ্গলমহলে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে সংগঠনকে চাঙ্গা রাখতেই মমতার এই পদক্ষেপ। সেইসঙ্গে জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুকুলের ভয়ে কাঁপছে তৃণমূল! জঙ্গলমহলে সংগঠন অটুট রাখতে আসরে স্বয়ং মমতা

ঠিক হয়েছে আগামী ১০ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে ডেকেছেন। মুকুল রায় দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পরই মুখ্যমন্ত্রী নবান্নে এই জঙ্গলমহল সফরের কথা ঘোষণা করেন। লক্ষ্য মুকুলের অবর্তমানে দলের সংগঠন অটুট রাখা।

উল্লেখ্য, পুজোর ছুটি শেষ হচ্ছে আগামী ৮ অক্টোবর। পরদিন ৯ অক্টোবর সরকারি অফিস খুলবে। তারপর দিনই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে সফরে বের হচ্ছেন। তবে মন্ত্রিসভার বৈঠক এখনই হচ্ছে না জঙ্গলমহলে। পাহাড়ে মন্ত্রিসভার বৈঠকের পরই জঙ্গলমহলে মন্ত্রিসভার বৈঠক বসবে।

তৃণমূল সংগঠনের একটা বড় অংশ মুকুল রায়ের হাতে তৈরি। বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুকুল অনুগামী। তার মধ্যে জঙ্গলমহলে মুকুল রায়ের প্রভাব অপেক্ষাকৃত বেশি। তৃণমূল ভয় পাচ্ছে, যেভাবে মুকুল রায় তৃণমূলের সংগঠন বাড়িয়েছিলেন, সেই একই অস্ত্র না তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করেন! তাই আগেভাগে সাবধানতা অবলম্বন করতে জঙ্গলমহলে ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুলের ভয়ে কাঁপছে তৃণমূল! জঙ্গলমহলে সংগঠন অটুট রাখতে আসরে স্বয়ং মমতা

মুখ্যমন্ত্রী মনে করেন, এমতাবস্থায় অন্য কাউকে দায়িত্ব না দিয়ে তাঁর নিজেরই দলকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিতে হবে। কেননা তিনি বিশ্বাস করেন, তিনি নিজে দলীয় নেতা-কর্মীদের কাছে উপস্থিত হলে তা অনেক বেশি কার্যকর হবে। আর মুখে না বললেও তিনি এও বিশ্বাস করেন যে, মুকুলের মতো চোখ বুজে ভরসা করার লোক এখনও তৈরি হয়নি তৃণমূলে।

তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বহু পুরনো নেতা-কর্মীর দলে কোণঠাসা অবস্থা। এই তালিকায় বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন। তাঁদের সঙ্গে মুকুল রায় নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এছাড়া দলে অনেক বিক্ষুব্ধ রয়েছেন। অনেক কর্মী বসে গিয়েছেন। তাঁদের সক্রিয় করাটাই এখন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+