একুশের ভোটে তৃণমূলের জয়ের কড়ি কে জোগাবে, পরিসংখ্যান দিয়ে জানালেন নিশ্চিন্ত মমতা
লোকসভা নির্বাচনের ফলে বেরনোর পর প্রমাদ গুণতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময়েই বঙ্গ রাজনীতিতে আবির্ভাব ঘটে প্রশান্ত কিশোরের। তিনি এসে তাঁর প্রথম কর্মসূচি দিদিকে বলো চালু করে তৃণমূলকে ফের ঘর থেকে বের করেছিলেন।
লোকসভা নির্বাচনের ফলে বেরনোর পর প্রমাদ গুণতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময়েই বঙ্গ রাজনীতিতে আবির্ভাব ঘটে প্রশান্ত কিশোরের। তিনি এসে তাঁর প্রথম কর্মসূচি দিদিকে বলো চালু করে তৃণমূলকে ফের ঘর থেকে বের করেছিলেন। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকারকে নিয়ে এলেন।

তৃণমূলকে এগিয়ে দিতে বড় মাইলস্টোন
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে বেশ কয়েকটি মাস্টারস্ট্রোক দিয়েছেন। মমতার ক্ষুরধার রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে প্রশান্ত কিশোরের কৌশলী সিদ্ধান্ত যে তৃণমূলকে এগিয়ে দেওয়ার পক্ষে একটা বড় মাইলস্টোন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে দুয়ারে সরকার', 'পাড়ায় পাড়ায় সমাধানে'র পাশাপাশি সবার জন্য 'স্বাস্থ্যসাথী'র মতো বড় চমকও দিয়েছেন।

একুশের জয়ের কড়ি দেবে যেসব প্রকল্প
সবার জন্য 'স্বাস্থ্যসাথী' নিয়ে যখন মুখে মুখে চর্চা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তৃণমূলকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে 'দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রী সব প্রকল্প ফেলে রেখে এই দুয়ারে সরকার প্রকল্পকে এগিয়ে রেখেছেন। এই একটি প্রকল্পই তৃণমূলকে একুশের জয়ের কড়ি জোগাড় করে দেবে বলে মনে করছেন বাংলার বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞ।

দুইয়ের মেলবন্ধন তৃণমূল পেল বিরাট মাইলেজ
দুয়ারে সরকার আর স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য- এই দুইয়ের মেলবন্ধন তৃণমূলকে একুশের আগে বিরাট মাইলেজ দিয়েছে। দুয়ারে দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর জন্য বিশাল লাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক নিশ্চিন্ত করেছে। এই প্রকল্প যে তাঁদের বিশাল ডেভিডেন্ট দেবে, তা নিশ্চিত বলে মনে করেন তিনি।

কর্মসূচির রূপায়ণে সরকারি কর্মীদের অভিনন্দন
সোমবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচির ভার্চুয়াল সূচনা করেন। এই প্রকল্পগুলি নিয়ে বইও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই কর্মসূচির রূপায়ণে সরকারি কর্মীদের অভিনন্দন দেন। জানান এখন পর্যন্ত দুয়ারে সরকারে এসেছেন পৌনে তিন কোটি মানুষ। এখনও পৌনে দু-কোটি আবেদন পত্র পড়ে রয়েছে।

বাংলার মানুষের পাশে মমতা, বার্তা
কন্যাশ্রী থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সমাধান পর্যন্ত বিভিন্ন প্রকল্পে পরিষেবা পাওয়া মানুষের পরিসংখ্যান তুলে ধরে তিনি সরকারের সাফল্য দাবি করেন। মুখ্যমন্ত্রী যে সামাজিক প্রকল্পে বাংলার মানুষের পাশে রয়েছেন, তা বুঝিয়ে দিয়েছেন। আবার পাল্টা বাংলার মানুষও যে তাঁর পাশে, সেই বার্তা দিয়েছেন।












Click it and Unblock the Notifications