ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা তৈরি হবে কলকাতায়! মার্চেই চুক্তি বলে জানালেন মমতা
এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থাৎ ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের প্রতিনিধিরা কলকাতায় (kolkata) আসছেন বলে খবর।
world trade center kolkata: কলকাতায় এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থাৎ ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের প্রতিনিধিরা কলকাতায় (kolkata) আসছেন বলে খবর।
মূলত আলোচনার জন্যেই তাঁরা কলকাতায় আসছেন বলে খবর। তবে মার্চেই এই সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( West Bengal CM)।
রাজ্যে শিল্পে জোয়ার আনতে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাল ফিতের জট খুলে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা যোগ দেন।
গত কয়েক বছরে সেখান থেকে একাধিক বিনিয়োগ হয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। আর এর মধ্যেই কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস খোলার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই সেন্টার খোলা হলে বিশ্ব ( world trade center america) মানচিত্রে কলকাতা একটা বড় জায়গা তৈরি করে নেবে বলেই মত ওয়াকিবহালমহলের।
জানা গিয়েছে, ইতিমধ্যে জমি দেখা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর তা পছন্দও হয়েছে বলে খবর। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। আর তা আসবেন আগামী ২১ মার্চ। মূলত রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করতেই তাঁরা আসছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো একটা শাখা অফিস খোলাটা অন্তত্য ইতিবাচক একটা ব্যাপার।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা তৈরির ক্ষেত্রে প্রতিনিধি দলের কলকাতাকেই প্রথম পছন্দের। ভারতের পূর্বাঞ্চলের প্রথম শহর হিসাবে কলকাতাকেই তাঁরা বেছে নিয়েছেন। আর সেটা সবার কাছেই যথেষ্ট গর্বের একটা ব্যাপার বলেও এদিন মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
শুধু তাই নয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের এই শাখা অফিসের সাহায্যেই কলকাতার সঙ্গে গোটা বিশ্বের একটা যোগাযোগ তৈরি হবে বলে দাবি রাজ্য প্রশাসনের। এখন দেখার কতদিনে এই শাখা তৈরির কাজ শেষ হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications