করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত কত! সংখ্যা নিয়ে ধন্দ কাটিয়ে মমতা দিলেন তথ্য

করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত কত! সংখ্যা নিয়ে ধন্দ কাটিয়ে মমতা দিলেন তথ্য

রাজ্যে কতজন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত, কত জনেরই বা মৃত্যু হয়েছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে জনমানসে। শুক্রবার মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যে করেোনা আক্রান্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করছেন। আক্রান্তরা সাড়া দিচ্ছেন চিকিৎসায়।

রাজ্যে করোনা আক্রান্ত ৩৮, দাবি মমতার

রাজ্যে করোনা আক্রান্ত ৩৮, দাবি মমতার

মমতা জানান, রাজ্যে করোনা আক্রান্ত ৩৮। এদিন চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। তিনজন ছাড়া পেয়েছেন, বাকি ন-জন ছাড়া পেয়ে যাবেন শীঘ্রই। আমরা দৃঢ় প্রত্যয়ী, আমরা রুখতে পারব মারণ করোনাভাইরাসকে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবাই ভালো আছেন, করোনা হারবেই

সবাই ভালো আছেন, করোনা হারবেই

মমতা বলেন, বেলেঘাটা আইডিতে ভর্তি সবাই ভালো আছেন। এখনও ৫২ হাজারেরও বেশি মানুষ হোম কোয়ারান্টিনে রয়েছেন। বাড়ি সবথেকে নিশ্চিন্তে থাকার জায়গা। সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা। এই সময়ে বাড়িই সবথেকে নিরাপদ। তাই আবার আবেদন করছি সবাইকে, বাড়িতে থাকুন, পরস্পরের থেকে দূরে থাকুন। তাহলেই করোনাকে হারানো সম্ভব।

সতর্ক থাকুন, তাহলেই যুদ্ধ জয়

সতর্ক থাকুন, তাহলেই যুদ্ধ জয়

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৫৯টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিন্তা করার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। সবাইকে বাড়িতে থাকতে হবে। তিনি বলেন, এমআর বাঙুরে শুধু করোনা চিকিৎসা হবে। কোথায় করোনা চিকিৎসা হবে, সেটা প্রশাসন ঠিক করবে। এটা জরুরি অবস্থা, তাই নয়া আইনে যে কোনও হাসপাতাল, স্কুল বা কলেজ অধিগ্রহণ করতে পারে প্রশাসন।

বাংলা মডেল রাজ্য করোনা মোকাবিলায়

বাংলা মডেল রাজ্য করোনা মোকাবিলায়

মমতা বলেন, আমরা সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি, কে কোথায় খাদ্য পাচ্ছে না, কার কী সমস্যা আমরা সব দেখছি, সব ব্যবস্থা করছি। করোনা নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, কিন্তু রাজনীতিকে আমল দেবেন না। বাংলা যা করে দেখিয়েছে, তা মডেল। কিছু জায়গায় রেশনের সমস্যা আছে। তা ঠিক হয়ে যাবে। খাদ্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+