Mamata Banerjee: শালবনির বিদ্যুৎকেন্দ্রে ১৫০০০ কর্মসংস্থান, শিলান্যাস মমতার; কী 'গ্যারান্টি' দিলেন সৌরভ?

Mamata Banerjee: শালবনিতে ইস্পাত প্রকল্পের জন্য যে জমি জিন্দলদের হাতে ছিল, সেখানেই তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দল গোষ্ঠীর বিনিয়োগে গড়া হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজ্জন জিন্দল, সৌরভ গাঙ্গুলি, দেব, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরা। শালবনিতে উন্নয়নের বার্তা দিয়ে বিরোধীদের তোপ মমতার।

কৃতজ্ঞতা জানিয়ে সজ্জন জিন্দলকে ভাই বলে সম্বোধন করলেন মমতা। বাংলায় ঐতিহাসিক প্রকল্পের শিলান্যাস হল বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, "আগে বলা হত লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পান রাজ্যবাসী। যত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে, তত দামটা আয়ত্তে আসবে।" শালবনির পাওয়ার প্লান্টে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানান মমতা।

mamata

শালবনির বিদ্যুৎকেন্দ্রের ফলে ২৩ জেলার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে আরও ২টি প্রকল্প করবেন জিন্দলরা। বিদ্যুতের বাড়তি চাহিদাকে মেটাতে সাহায্য করবে জিন্দল গোষ্ঠীর এই উদ্যোগ। ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে শালবনিতে। জিন্দলের কাছ থেকে বিদ্যুৎ কিনবে রাজ্য সরকার। ১ কোটি ৭ লক্ষ থেকে বিদ্যুতের উপভোক্তা বেড়ে হয়েছে ২ কোটি ৩০ লক্ষ।"

রাজ্যে শিল্পের খরা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। যদিও মমতা এদিন বলেন, "বিশ্বের অন্যতম বড় কয়লা ক্ষেত্র দেউচা পাচামি। দেউচা পাচামি হলে আগামী ১০০ বছর কোনও বিদ্যুতের ঘাটতি হবে না। ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। স্কিল ট্রেনিং সেন্টার করবে রাজ্য সরকার। ৬টি ইকনমিক করিডর হচ্ছে। শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৭০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।"

Take a Poll

বিরোধীদেরও নিশানা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যারা বলেন হয় না হয় না, তারা গিয়ে দেখুন। অনেকেই বলেন বাংলায় কিছু হয় না। আমার সমালোচনা করতেই পারেন, আমাকে উপেক্ষা করতে পারবেন না। আমরা বলি না, শুধু করে দেখাই। গত বিজিবিএসে ৪ লক্ষ ৪০ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। ১৫ দিনেই ১ হাজার কোটির প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। আমরা একটাই পরিবার, তাই বিভাজন করবেন না।"

শালবনিতে মানুষের সার্বিক উন্নয়ন হবে বার্তা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানান, "মেদিনীপুরের মানুষের চাকরি হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, ৫ বছর বাদে কেউ আফসোস করবেন না, এই এলাকা বদলে যাবে।" জেলারই ঘাটালের সাংসদ দেব বলেন, "যাঁরা বলেন বাংলার উন্নতি হচ্ছে না, তাঁরা এসে দেখে যান। আমি খুশি শালবনিতে এটা হল, এ রাজ্যে আরও বড় শিল্প আসবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+