উদ্দেশ্য শিল্পায়ন, গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধন করলেন মমতা
কলকাতা, ৭ জানুয়ারি: বুধবার উদ্বোধন হল গ্লোবাল বিজনেস সামিটের। এ দিন প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও।
পশ্চিমবঙ্গে শিল্পের খরা কাটাতে রাজ্য সরকার আয়োজন করেছে এই গ্লোবাল বিজনেস সামিট বা আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের। রাজারহাটের ইকো পার্কে শুরু হয়েছে এই সম্মেলন। যদিও দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পপতিরা কেউ আসেননি বলে খবর।

এ দিন সম্মেলেনর উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য যদি মজবুত হয়, দেশও মজবুত হবে। পশ্চিমবঙ্গ বিনিয়োগের পক্ষে ভালো জায়গা। আপনারা আসুন, বিনিয়োগ করুন।"
অরুণ জেটলি বলেন, "পশ্চিমবঙ্গ এক সময় শিল্পোন্নত রাজ্য ছিল। পরে নানা কারণে শিল্পপতিরা এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে গিয়েছেন। আমাদের এমন কিছু করতে হবে, যাতে আবার তাঁরা ফিরে আসেন। আসলে কলকাতার অবস্থান ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হল কলকাতা। এর সঙ্গে যদি পুঁজির প্রবাহ যুক্ত হয়, তা হলে বাংলায় কর্মসংস্থানের অভাব হবে না।"
প্রসঙ্গত, গ্লোবাল বিজনেস সামিট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
Entrance to the #BengalGlobalBusinessSummit 2015 pic.twitter.com/8eeKtsN8lU
— AITC (@AITCofficial) January 7, 2015 











Click it and Unblock the Notifications