নজরে ভোট, একদিনে ১৪৯ প্রকল্পের উদ্বোধন করলেন মমতা!

বনগাঁর তৃণমূল সাংসদ কপিলকৃষ্ণ ঠাকুরের প্রয়াণে এই আসনটি শূন্য হয়ে পড়েছে। কিন্তু মে মাসেও এখানে ড্যাংডেঙিয়ে জিতলেও এ বার কঠিন লড়াই। প্রতিদ্বন্দ্বী সেই বিজেপি। হাওয়া খারাপ বুঝতে পেরে তাই গতকাল এখানে এসে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী।
একদিনে ১৪৯টি প্রকল্পের উদ্বোধন এর আগে কোনও রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী করেছেন কি না সন্দেহ। ফিতে কেটে কিছু প্রকল্প শুরু করা, শিলা পুঁতে কোনও প্রকল্প শুরু প্রতিশ্রুতি ইত্যাদি করেছেন। গরিব পরিবারের মেয়েদের সাইকেল বিলি করেছেন। এটাও বলেছেন যে, তিনি কাজ করতে চান। কিন্তু কেন্দ্রীয় সরকার 'চক্রান্ত' করে তা করতে দিচ্ছে না। বনগাঁয় একটি উড়ালপুল তৈরির জন্য যেমন ১০ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছেন, তেমনই ইছামতী খাল সংস্কারে ৩০ কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications