শিলিগুড়িতে সিএএর প্রতিবাদ মঞ্চে মমতা

শুক্রবার এন আর সি ইস্যুতে তৃণমূলের মহামিছিল হল শিলিগুড়িতে। এদিনের মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক।

শুক্রবার এন আর সি ইস্যুতে তৃণমূলের মহামিছিল হল শিলিগুড়িতে। এদিনের মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক। এদিনের মিছিলে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবারই শিলিগুড়িতে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মিছিলকে কেন্দ্র করে এদিন পাহাড়ের মানুষ সকাল থেকেই শিলিগুড়িতে জড়ো হয়েছে।

শিলিগুড়িতে সিএএর প্রতিবাদ মঞ্চে মমতা

পাহাড়ের মানুষদের একটাই দাবি আগে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে তারপর সব কথা তারা শুনবেন। এদিনের মিছিলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারের জনবিরোধী এন আর সি নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবেন। কিভাবে কেন্দ্রীয় সরকারের এই নীতির মোকাবিলা করতে হবে তার রণকৌশল কি হবে তারও ঠিক করবেন নেত্রী।

মিছিল কে কেন্দ্র করে শিলিগুড়ি শহরে শুক্রবার সকাল থেকেই সাজসাজ রব। যেপথে মিছিল যাবে সেই পথেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। পাহাড় থেকে গোর্খা জনমুক্তির মোর্চার বিনয়পন্থী সহ অন্যান্য ১৫টি সংগঠনের হাজার হাজার মানুষ প্রতিবাদে শামিল হয়েছে। অন্য দিকে আসা ইসলামপুর, রায়গঞ্জ, চোপড়া,থেকে এদিন শিলিগুড়িতে জমায়েত করেছেন। শিলিগুড়ি রাজপথ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য সমতল থেকে পাহাড় তিনিই প্রথম এন আর সি ও সি এ এ বিরুদ্ধে আন্দোলনে নামেন। দেশজুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকার সেইদিকে নজর না দিয়ে এন আর সি নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+