তৃণমূলের উত্তরসূরী কারা! বজবজের সভা থেকে ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতার

'আমার পরে ধরুন ববিরা আছে..' ডায়মন্ডহারবারের সভায় সম্ভবত কোটি টাকার প্রশ্নের উত্তরের খানিকটা আভাস দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমার পরে ধরুন ববিরা আছে..' ডায়মন্ডহারবারে কেন্দ্রের বজবজের সভায় সম্ভবত কোটি টাকার প্রশ্নের উত্তরের খানিকটা আভাস দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সভামঞ্চ থেকে দলের উত্তরসূরী সম্পর্কে আভাস দিয়ে রাখলেন মমতা ।

 দলের উত্তরসূরি নিয়ে মমতার বার্তা!

দলের উত্তরসূরি নিয়ে মমতার বার্তা!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেকের সভায় গিয়ে, প্রার্থী হিসাবে অভিষেকের প্রশংসা যেমন করেন, তেমনই দলের তরুণ প্রজন্মনের প্রশংসা করেন। বক্তব্য রাখার সময় মমতা জানান, 'ওরা ছোটোরা এগিয়ে না আসলে.. আমরা বড়রা একদিন চলে যাব। আমি চাই আরও ৪ টে জেনারেশন তৈরি করে যেতে। আমার পরে ধরুন ববিরা আছে.. শুভেন্দুরা আছে.. আরূপরা আছে.. ওঁদের পরে ওঁরা (অভিষেকরা) আসবে। আমি চাই যাঁরা নিচে আছেন , তাঁরাও আসুক। '

'আমি ১৭-১৮ বছরের ছেলে মেয়েদেরও চাই'

'আমি ১৭-১৮ বছরের ছেলে মেয়েদেরও চাই'

এদিনের সভায় মমতা বলেন , তিনি চান যে পার্টিতে ১৭-১৮ বছরের ছেলে মেয়েরাও আসুক। মমতার দাবি, 'যাতে আগামীদিন কেউ মনে না করেন যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে।.. তৃণমূল কংগ্রেস সবে শুরু করেছে.. আজ বাংলায় , কাল সারা ভারতে থাকবে.. সেদিন লোকে বুঝবে তৃণমূল কংগ্রেস পার্টিটা কী!'

প্রার্থী হিসাবে অভিষেকের প্রচারে মমতা

প্রার্থী হিসাবে অভিষেকের প্রচারে মমতা

এদিন, অভিষেকের প্রচারে এসে এক্কেবারে পিসি- ভাইপো সম্পর্কই কার্যত উঠে আসে। খানিকটা স্নেহের সুরে মমতা বলেন ,' অভিষেক থাকলে যদি মনে হয় আপনাদের কাজ হয়েছে, তাহলে ভোট অবশ্যই দেবেন..।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+