'বাংলার নির্বাচনে বাইরের গুন্ডা কেন আসবে ', ভবানীপুরে নাড্ডার কর্মসূচির ২৪ ঘণ্টার পরই পাল্টা মমতা ময়দানে
ভবানীপুরে বিজেপির হাইভোল্টেজ কর্মসূচির পরই এদিন নিজের খাসতালুকে ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন অভিষেকের কেন্দ্রে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সভা করতে এগিয়ে যাচ্ছেন, তখন নিজের কেন্দ্র ভবানীপুর থেকে পারদ চড়ালেন মমতা।

'বহিরাগত'র পর 'গুন্ডা'
এদিন ভবানীপুরে 'দুয়ারে সরকার ' কর্মসূচিতে খোদ যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভাস্থল থেকে সরকারের একাধিক কর্মসূচির কথা বলেন। রাজ্য সরকারের কাজের খতিয়ানের পরই তিনি বিজেপিকে তোপ দাগতে ছাড়েননি। মমতা বলেন, 'রাজ্যের বিভিন্ন গেস্ট হাউসে এসে উঠছেন ওঁরা', এরপরই তিনি বলেন, 'নজর রাখুন অনেকেই বিভিন্ন হোটেলে উঠছেন'। মমতা বলেন 'বাংলার নির্বাচনে বাইরে থেকে গুন্ডা আসবে কেন?'

বাংলার ভোটে বাইরের লোক কেন? মমতার প্রশ্ন
এদিন নিজের খাসতালুকে সকল ভোটারদের নিজের নাম সছিকভাবে ভোটার লিস্টে তোলার জন্য আর্জি জানানোর পাশপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাইরে থেকে বলোক এনে ভোট করতে চাইছে। তাঁর দাবি, বাংলার ভোটে দম থাকলে বাংলার লোক দিয়ে লড়াই হোক। এবিষয়ে তিনি সরাসরি প্রশ্নও তোলেন।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে পারদ চড়িয়ে বলেন, আমফান থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিজপি কেবলই হিসাব চাইছে ।'পয়সা দেবে না, খালি হিসাব চাইছে..' এই মন্তব্য তিনি বিজেপির বিরুদ্ধে তুলে ধরেন।

মমতার সভায় মদনের উপস্থিতি
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভবানীপুরে এদিন ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা নেত্রীর মাঝে মদন মিত্রকেও দেখা যায়। যে মদন মিত্র কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর উদ্দেশে প্যাক আপের বার্তা দিয়েছেন। তিনিই এদিন ছিলেন মমতার সঙ্গে।












Click it and Unblock the Notifications