সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালার বীরেন রায় রোডের পথে মমতা
হাফ সেঞ্চুরি থেকে এক বছর কম! এজিন ৪৯ তে পা দিলেন সৌরভ। আর দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবার বেহালার পথে রওনা হয়ে তাঁর বাড়ি গেলেন দিদি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, সৌরভকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে এদিন বিকেলের দিকে সোজা রওনা হন বেহালার বীরেন রায় রোডের পথে।

সৌরভ মমতা সম্পর্ক
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভালো। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জানুয়ারি মাসে বুকের যন্ত্রণা নিয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাঁর খোঁজ নিতে বারবার ফোনে কথা বলেন মমতা। ছুটে যান হাসপাতালে।

সৌরভের জন্মদিন
এদিন সকাল থেকেই দেশ জোড়া অভিনন্দন বার্তা পাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা দেশের অন্যতম সর্বকালীন সেনা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বামীকে বিশে। উপহারে ভরিয়ে দিয়েছেন স্ত্রী ডোনাও।

মমতা রওনা হলেন
আগেই খবর ছিল যে বিকেল সাড়ে চারটে নাগাদ বেহালার বীরেন রায় রোডের দিকে ছুটে যাবে মুখ্যমন্ত্রীর কনভয়। বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসবেন খোদ মমতা। সেই মতো এদিন দিদি রওনা হলেন বেহালার উদ্দেশে।

শুভেচ্ছার জোয়ার
এদিন, দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা সৌরভের প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানান। সচিন ,লক্ষ্মণ থেকে শুরু করে তালিকায় নাম ছিল একাধিক তাবড় ক্রিকেটারদের। শুধু ক্রিকেট তারকারাই নন, সৌরভের প্রতি শুভেচ্ছা জানান রাজনীতির বহু বিশিষ্ট ব্যক্তি।












Click it and Unblock the Notifications