ভাষার সমস্যা মমতার জন্মগত, তোপ শিখা মিত্রের
বোলপুর, ২২ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানীং বিরোধীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করলেও তাতে বিস্মিত নন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। তাঁর মতে, ভাষার সমস্যা মুখ্যমন্ত্রী জন্মগত। কোথায় কী বলতে হয়, সেটা ছোট থেকেই উনি জানেন না।
বোলপুরে সেভ ডেমোক্র্যাসি ফোরামের পক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় কংগ্রেস নেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখের পাশাপাশি হাজির ছিলেন শিখাদেবীও।
ভাষণ দিতে গিয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন মমতাকে। বলেন, "এটা ওঁর জন্মগত সমস্যা। কাকে কী বলতে হয়, কখন বলতে হয়, সেই বোধবুদ্ধি ছোট থেকেই নেই। রাজ্যের যা অবস্থা, তাতে আবার পরিবর্তনের দরকার রয়েছে। সেই পরিবর্তন খুব শীঘ্রই আসবে।"
প্রসঙ্গত, দলের বিরুদ্ধে মুখ খোলায় চৌরঙ্গির বিধায়ক শিখাদেবীকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। তার পর তিনি নিজেই বিধায়ক পদে ইস্তফা দেন।












Click it and Unblock the Notifications