নজরে মতুয়া ভোট! ঠাকুরনগরে গিয়ে কল্পতরু মমতা, ভিডিওতে দেখুন

ঠাকুরনগরে গিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এলাকায় হবে বিশ্ববিদ্যালয়। এছাড়াও মতুয়া ঠাকুরবাড়ির দুটি গেট তৈরি করে দেবে পর্যটন দফতর।

ঠাকুরনগরে গিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এলাকায় হবে বিশ্ববিদ্যালয়। এছাড়াও মতুয়া ঠাকুরবাড়ির দুটি গেট তৈরি করে দেবে পর্যটন দফতর। এলাকা আলোকিত করে সৌন্দর্যায়নের কাজও করা হবে। সৌন্দর্যায়নের কাজ আগামী ২০ দিনের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হরিচাঁদ-গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয়

হরিচাঁদ-গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয়

ঠাকুরনগরে আগেই হয়েছে কলেজ। এবার হরিচাঁদ-গুরুচাঁদের নামে এলাকায় তৈরি হবে বিশ্ববিদ্যালয়। ঠাকুরনগর থেকে কিছুটা দূরে চাঁদপাড়ায় কৃষি দফতরের ৮.৮ একর জমি তিনি শিক্ষা দফতরের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। জেলাশাসককে এদিনই জমিতে বোর্ড লাগানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠাকুরবাড়িতে নতুন গেট

পর্যটন দফতরের তরফ থেকে মতুয়া ঠাকুরবাড়িতে নতুন দুটি গেটও তৈরি করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঠাকুরনগরের সৌন্দর্যায়ন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এলাকায় আলো লাগিয়ে, পুকুর বাঁধিয়ে সৌন্দর্যায়ন করে দেওয়া হবে। এই কাজ আগামী ২০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ঠাকুরনগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় রাজ্য সরকার। সেই জন্য পরবর্তী পর্যায়ে ঠাকুরনগর বিকাশ পর্যদ তৈরি করা হবে।

মতুয়াদের জন্য আগেই তৈরি হয়েছে পর্যদ

মতুয়াদের জন্য আগেই তৈরি হয়েছে পর্যদ

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে মতুয়া সংঘ বিকাশ পর্যদ এবং নমঃশূদ্র বিকাশ পর্যদ। মুখ্যমন্ত্রী বলেছেন, মতুয়া তথা উদ্বাস্তুদের পক্ষে তৃণমূল। এপ্রসঙ্গে এনআরসি প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+