বন্যায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, কেন্দ্রকে আরও চ্যালেঞ্জ মমতার?

গত এক দশকে এমন ভয়াবহ বন্যা পশ্চিমবঙ্গে হয়নি। এই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সরকারের। তার মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বীরভূমে বন্যা দুর্গতদের জন্য বড় বার্তা দিলেন তিনি।

বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। বীরভূমের মাটি থেকে এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বন্যায় রাজ্যে ২৮ জন মারা গিয়েছেন। সেই কথা এদিন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে রাজ্য সরকার দেবে। এই কথাও তিনি ঘোষণা করলেন।

Mamata Banerjee

রাজ্যের এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে বার বার দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার প্রবল ক্ষয়ক্ষতি হলেও কেন্দ্রের তরফ কোনও সাহায্যে আসে না। তেমন অভিযোগও একাধিকবার মুখ্যমন্ত্রী করেছেন। এবার দামোদর ভ্যালি কর্পোরেশনকে সরাসরি বন্যার অভিযোগে কাঠগড়ায় তুলেছেন তিনি।

মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাস্তাঘাট মেরামত থেকে অন্যান্য বিষয়ে তৃণমূল সাংসদ, বিধায়কদের আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। স্কুল বাড়ি সংস্কার থেকে একাধিক ক্ষেত্রে এই টাকা খরচ করা হবে। বড় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্যার জল নেমে গেলে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। যে সমস্ত রাস্তা ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি মেরামতের কাজ শুরু হবে। গ্রামীণ রাস্তা সারাইয়ের জন্য বিধায়করা টাকা দেবেন তাদের তহবিল থেকে। সাংসদরাও তহবিল থেকে টাকা দেবেন। তহবিলের চার কোটি টাকা রাস্তা মেরামতের জন্য দেওয়া হবে। স্কুল বাড়ি মেরামতের জন্য এক কোটি টাকা তহবিল থেকে দেওয়া হবে।

বন্যার পরিস্থিতিতে কেন্দ্রের কাছে কি কোন সাহায্যের কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? না কি তৃণমূল সরকার নিজেরাই অর্থ ও লোক বল দিয়ে এই দুর্ভোগ, দুর্যোগ কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে? সেই প্রশ্ন উঠেছে। ডিভিসির বিরুদ্ধে সরব হয়ে রীতিমতো কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার কি এবার আরও কড়া বার্তা দিতে চলেছে? সেই প্রশ্ন উঠেছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+