পার্থদের নামে সিবিআইয়ের চার্জশিটে আইনি জটিলতার শঙ্কা! মিলল না রাজ্যের অনুমতি
এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তদন্তের প্রায় ৫১ দিনের মাথাতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই মামলাতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নিয়োগ কেলেঙ্কার
এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তদন্তের প্রায় ৫১ দিনের মাথাতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই মামলাতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নিয়োগ কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত হিসাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখানো হয়েছে।
কিন্তু সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট ঘিরে তৈরি হচ্ছে আইনি জটিলতা। আইনজীবীদের একাংশের মতে, চার্জশিট গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হতে পারে। আর তাতেই আশঙ্কার কালো মেঘ।

ঠিক কি ঘটেছে?
শুক্রবার নিয়োগ দুর্নীতি-কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানেও নিয়োগ কেলেঙ্কারির মূল পান্ডা হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখানো হয়েছে। এছাড়াও আরও ১৫ জনের নাম রয়েছে সেখানে। রয়েছে এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। এছাড়াও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের নামও রয়েছে চার্জশিট। আর সেখানেই তৈরি হয়েছে আইনি জটিলতা।

রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল।
জানা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং অন্যান্য রাজ্যের আধিকারিক ছয়জনের নামে চার্জশিট জমা দিতে রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। গত দু'সপ্তাহ আগেই এই বিষয়ে অনুমতি চাওয়া হয়েছিল। আর তা চেয়ে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি। ফলে সরকারের অনুমতি না নিয়েই সরকারি পদে থাকা ওই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাতেই তৈরি হচ্ছে নানা আশঙ্কা।

সরকারের অনুমতি নেওয়া হয়।
বলে রাখা প্রয়োজন, সরকারের কোনও পদে রয়েছেন এমন কারোর বিরুদ্ধে চার্জশিট দাখিল করার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া হয়। এই বিষয়ে দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারায় বিস্তারিত ভাবে বলা হয়েছে। বলা হচ্ছে, সরকারি পদে রয়েছেন এমন কোনও ব্যক্তি কিংবা আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ক্ষেত্রে সরকারের অনুমতি প্রয়োজন। সেই মতো পার্থ সহ ছয়জন আধিকারিকের নামে চার্জশিট দিতে রাজ্যের কাছে অনুমতি চায় সিবিআই। কিন্তু সেই অনুমতি এখনও মেলেনি।

তৈরি হয়েছে আইনি জটিলতা।
আর তাতে তৈরি হয়েছে আইনি জটিলতা। আইনজীবীদের মহলে এই বিষয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। চার্জশিট গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আইনি সমস্যা হতে পারে। আর তাতেই নানা আইনি সমস্যার আশঙ্কা করছেন আইনজীবীমহলের একাংশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications