বিধি মেনে মেট্রো, লোকাল চালানোয় সায়! শর্তে করোনা হটস্পট ৬ শহরে বিমান চালানোয় মত মমতার

বিধি মেনে মেট্রো,লোকাল চালানোয় সায়! শর্তে করোনায় হটস্পট ৬ শহরে বিমান চালানোয় মত মমতার

কলকাতার সঙ্গে শর্ত সাপেক্ষে বিমান চলাচলে সায় দিন রাজ্য সরকার। যেখানে বলা হয়েছে, ছয় হটস্পট শহর থেকে এই রাজ্যে বিমান চলাচলের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। সপ্তাহে ৩ দিন বিমান চালানো যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সামাজিক দূরত্ব মেনে চলতে পারে মেট্রো

সামাজিক দূরত্ব মেনে চলতে পারে মেট্রো

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চলতে পারে। তবে এব্যাপারে মেট্রো রেলকে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হবে।

 বিধি মেনে লোকাল ট্রেন চালালে আপত্তি নেই রাজ্যের

বিধি মেনে লোকাল ট্রেন চালালে আপত্তি নেই রাজ্যের

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বিধি মেনে লোকাল ট্রেন চালালে আপত্তি নেই রাজ্যের। এক্ষেত্রে এক চতুর্থাংশ লোকাল ট্রেন চালানো যেতে পারে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে রেলের তরফে চিন্তা ভাবনা শুরু করা হয়েছে। বলা হয়েছে, স্টেশন চত্বরে কোনও হকারকে ঢুকতে দেওয়া হবে না। খুলতে দেওয়া হবে না স্টেশন চত্বরের দোকানও। তাপমাত্রা মাপার স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হতে পারে। অযাচিত ভিড় যাতে না হয়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে না।

রাজ্যের শর্তে বিমান চলাচল

রাজ্যের শর্তে বিমান চলাচল

মুখ্যমন্ত্রী এদিন করোনা হটস্পট ছয় রাজ্যের সঙ্গে বিমান চলাচলে সায় দিয়েছেন। এব্যাপারে বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে সায় দিয়েছেন তিনি। এদিন তিনি জানিয়েছেন, সপ্তাহে তিনদিন বিমান চালানো যেত পারে।

ছয় শহরের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ

ছয় শহরের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ

মূলত রাজ্য সরকারের অনুরোধের শেষবার ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ছয় শহরের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এর আগে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৬-১৯ জুলাই, ২০-১৫ অগাস্ট। এই ছয় শহর হল দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর ও চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+