Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেপ্টেম্বরের শুরুতেই অ্যাকাউন্টে পড়তে শুরু করেছে ১০ হাজার টাকা! চেক করেছেন ব্যালেন্স

সেপ্টেম্বরের শুরুতেই ভালো খবর। অ্যাকাউন্টে পড়ছে ১০ হাজার টাকা। গত বছর এই টাকা জানুয়ারিতে দেওয়া হয় বেশ বিতর্ক তৈরি হয়। কিন্তু এবার কার্যত সেই বিতর্ক এড়াতে চলতি মাসের শুরুতেই অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স

সেপ্টেম্বরের শুরুতেই ভালো খবর। অ্যাকাউন্টে পড়ছে ১০ হাজার টাকা। গত বছর এই টাকা জানুয়ারিতে দেওয়া হয় বেশ বিতর্ক তৈরি হয়। কিন্তু এবার কার্যত সেই বিতর্ক এড়াতে চলতি মাসের শুরুতেই অ্যাকাউন্টে টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

গত কয়েকদিন আগে টাকা দেওয়া হবে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কোথা রাখলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কয়েক হাজার পড়ুয়া উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

অ্যাকাউন্টে পড়তে শুরু করেছে ১০ হাজার টাকা!

গোটা দেশে প্রায় দুবছর হতে চলল করোনা পরিস্থিতি চলছে। যার জেরে বন্ধ রয়েছে স্কুল। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে চলছে স্কুল। কিন্তু একটা বিশাল অংশের পড়ুয়ার ক্ষেত্রে অনলাইনে পড়াশুনা করার মতো ক্ষমতা নেই। এমনকি একটা স্মার্টফোন কেনার মতোও ক্ষমতা নেই।

ফলে অনেকাংশে একটা বিশাল অংশের পড়ুয়ার কাছে ঠিক মতো পউছাচ্ছে না শিক্ষা। আর সেদিকে তাকিয়ে গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মোবাইল কিংবা ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একসঙে এত ট্যাব কিংবা মোবাইল দেওয়া সম্ভব হয়নি।

ফলে ১০ হাজার টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। আর এই বছর সেপ্টেম্বরের শুরুতেই সেই টাকা দিতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছর জানুয়ারিতে এই টাকা দেওয়া হয়। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। প্রশ্ন উঠেছিল, উচ্চমাধ্যমিকের আগে হাতে কয়েকটা মাস সময় পাওয়া গিয়েছে। আর সেই সময় অর্থাৎ জানুয়ারিতে মোবাইল কিংবা ট্যাবের টাকা পেতে সমস্যা হয় প্রস্তুতিতে।

আর সেদিকে তাকিয়ে এবার সেপ্টেম্বর মাস পড়তেই পড়ুয়াদের অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে টাকা। তবে নিয়ম অনুযায়ী ট্যাব কেনার পরে তার মূল রসিদ স্কুলে জমা দিতে হয় পড়ুয়াদের। প্রধান শিক্ষকদেরই সেই রসিদ পাঠাতে হয় জেলা স্কুল পরিদর্শকদের কাছে। এবারও সেই নিয়ম কার্যকর থাকছে। অন্যদিকে গত কয়েকদিন আগেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় ঘোষণা করেন।

তিনি জানান, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা। আগে এই বৃত্তি পেতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হতো। এবার ৬০ শতাংশ নম্বরের ভিত্তিতে এই স্কলারশিপের জন্যে আবেদন করলেই তা পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাংলার কৃতী পড়ুয়াদের সঙে ভার্চুয়ালের মাধ্যমে কথাবার্তা সারেন মমতা বন্দ্যোপাধায়। প্রত্যেক জেলার পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে আগামীদিনে আরও কীভাবে পড়ুয়ারা উন্নতি করবে সেই বিষয়ে পরামর্শ দেন।

পাশাপাশি যাতে টাকার অভাবে কারোর যাতে পড়াশুনা না বন্ধ হয়ে যায় সে বিষয়ে পড়ুয়াদের কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন মমতা। একই সঙ্গে পড়ুয়াদের স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানান। ঐক্যশ্রী থেকে শুরু করে পড়াশুনার ক্ষেত্রে সরকার যেভাবে সাহায্য করে থাকে সেই বিষয়টি তুলে ধরেন তিনি।

এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+